চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুস্তাফিজের অসাধারণ বোলিং অ্যাকশন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১১ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০১৬
স্পোর্টস
A A

কাটার মাস্টার দ্য ফিজের দল সানরাইজার্স হায়দরাবাদকে ১৪৪ রানের লক্ষ্য দিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফির রহমানের অসাধারণ মিতব্যায়ী বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৪৩ রান করে পাঞ্জাব। দ্য ফিজ চার ওভারে মাত্র নয় রান দিয়ে দুই উইকেট শিকার করেন।

হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ব্যাট করতে নেমে শুরু থেকেই পাঞ্জাবের ব্যাটসমানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আটকে রাখে হায়দরাবাদের ব্যাটসম্যানরা। দলীয় ১৪ রানের মাথায় ভুবেনশ্বর কুমার মুরালি বিজয়কে (২) রানে সাজঘরে ফেরানোর মধ্য দিয়ে উইকেট পতনের সূচনা করেন।

ষষ্ঠ ওভারে নিজের প্রথম ওভারে মেডেন নিয়ে চমক উপহার দেন কাটার মাস্টার মুস্তাফিজ। তার প্রথম ওভারের পঞ্চম বলে ধাওয়ানের হাতে রান আউটের খড়গে কাটা পড়েন মানান ভোহরা।

নিজের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে এলবিডব্লিউর ফাঁদে ফেলে শন মার্শকে ফেরান মুস্তাফিজ। প্রথম ওভার মেডেনের পর দ্বিতীয় ওভারে মাত্র ১ রানের খরচায় ১ উইকেট তুলে নেন বাংলাদেশী এই কাটার মাস্টার।

বল হাতে নিজের তৃতীয় ওভারে নিজের সেরাটা ধরে রাখেন মুস্তাফিজ এই ওভার থেকে মুস্তাফিজ দেন মাত্র দুই রান।

ইনিংসের শেষ ওভারে নিজের চতুর্থ ওভার করতে এসে দ্বিতীয় বলেই তুলে নেন নাইককে। শেষ ওভারে মাত্র ছয় রান দেন কাটার মাস্টার।

Reneta

এর আগে দশম ওভারে অজি ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েলকে হেনরিকের বলে দারুণ এক ক্যাচে পরিণত করেন মুস্তাফিজ।

পাঞ্জাবের ব্যাটসম্যানদের মধ্যে শন মার্শ ৩৪ বলে তিন চার ও দুই ছয়ে ৪০ রান করেন। শেষদিকে প্যাটেলের অনবদ্য ১৭ বলে তিন ছয় ও এক চারে ৩৬ রানের সুবাদে ১৪৩ রানের পুঁজি পায় পাঞ্জাব।

হায়দরাবাদের বোলারদের মধ্যে উজ্জ্বল ছিলেন কাটার মাস্টার মুস্তাফিজ। চার ওভারে নয় রানে শিকার করেন দুই উইকেট। বাংলাদেশের তারকা বোলার মুম্তাফিজুর রহমান আইপিএলের আসরে প্রত্যেক ম্যাচেই নিজের জাত চিনিয়েয়ে যাচ্ছেন। তার বোলিংয়ে ভুগছেন না এমন কোনো ব্যাটসম্যান নেই এ টুর্নামেন্টে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলসানরাইজার্স হায়দরাবাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাবির সঙ্গে চ্যানেল আইয়ের সহযোগিতা চুক্তি

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ট্রফি আসলেই পলিথিনের ব্যাগে নিয়েছিলেন কুকুরেয়া?

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩১ দফা ও জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজে যুক্ত হলেন নতুন তিন সদস্য

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরের মুসলিমবিষয়ক মন্ত্রী ফয়সাল ইব্রাহিমের পদত্যাগ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT