চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদত্যাগপত্রে যা লিখেছেন মুগাবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫০ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
জিম্বাবুয়ে-রবার্ট মুগাবে-অভিসংশন-মুগাবের পদত্যাগ

জিম্বাবুয়ের সেনাবাহিনী আর নিজ রাজনৈতিক দল জানু-পিএফের কাছ থেকে প্রবল চাপের মুখে পদত্যাগের কথা জানাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে রবার্ট মুগাবে বলেছিলেন, ডিসেম্বরের আগে অন্তত পদত্যাগ করছেন না তিনি। আল্টিমেটামের শর্ত অনুসারে সোমবার দুপুরের পর থেকে তার অভিসংশনের পরিকল্পনা শুরু হয়।

অথচ সেই অভিসংশন প্রস্তাব নিয়ে আলোচনা করার জন্য হারারের একটি সম্মেলন কেন্দ্রে আইনপ্রণেতাদের নিয়ে আয়োজিত বৈঠকে হঠাৎ বোমা ফাটান জিম্বাবুয়ের পার্লামেন্টের স্পিকার জ্যাকব মুদেন্দা।

তিনি জানান, গৃহবন্দী অবস্থায় এ ক’দিন তীব্র চাপেও মাথা নত না করা মুগাবে, যাকে অভিসংশনের হুমকিতে বেঁধে দেয়া সময়ও প্রেসিডেন্ট পদ থেকে সরতে রাজি করাতে পারেনি, হুট করেই পদত্যাগ করছেন। বৈঠকে সবার সামনে মুগাবের পদত্যাগপত্রটিও পড়ে শোনান স্পিকার।

মুগাবের সেই পদত্যাগপত্রটি ছিল এরকম:

স্টেট হাউজ
হারারে
জিম্বাবুয়ে
২১ নভেম্বর, ২০১৭

মাননীয় জ্যাকব মুদেন্দা

Reneta

জিম্বাবুয়ে প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হিসেবে পদত্যাগের ঘোষণা

জিম্বাবুয়ের সংবিধানের ৯৬ (১) ধারা সংশোধনী নং ২০, ২০১৩-এ বর্ণিত শর্তানুসারে জানাচ্ছি। ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার অ্যাডভোকেট জ্যাকব মুদেন্দার সঙ্গে জিম্বাবুয়ে প্রজাতন্দ্রের প্রেসিডেন্ট পদ থেকে আমার সরে দাঁড়ানোর ইচ্ছা নিয়ে ২১ নভেম্বর, ২০১৭ তারিখে বেলা ১.৫৩ মিনিটে আমার মৌখিক আলোচনার ভিত্তিতে বলছি, আমি রবার্ট গ্যাব্রিয়েল মুগাবে জিম্বাবুয়ের সংবিধানের ৯৬ (১) ধারা অনুসারে আনুষ্ঠানিকভাবে জিম্বাবুয়ে প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিচ্ছি যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

আমার এই সিদ্ধান্ত আমার পক্ষ থেকে একেবারেই নিজস্ব। জিম্বাবুয়ের জনগণের কল্যাণ নিয়ে আমার দুশ্চিন্তা এবং জাতীয় নিরাপতহ্তা, শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করে এমন একটি নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও অহিংস ক্ষমতার হস্তান্তর দেখার আকাঙ্ক্ষা থেকেই আমি সিদ্ধান্তটি নিয়েছি।

অনুগ্রহ করে জিম্বাবুয়ের সংবিধানের ৯৬ (১) ধারার শর্ত মোতাবেক যত দ্রুত সম্ভব আমার পদত্যাগের সংবাদ জনবিজ্ঞপ্তির মাধ্যমেপ্রকাশ করা হোক।

আপনার বিশ্বস্ত,

রবার্ট গ্যাব্রিয়েল মুগাবে, জিম্বাবুয়ে প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিম্বাবুয়েরবার্ট মুগাবে
শেয়ারTweetPin

সর্বশেষ

সবুজ স্কুল গড়তে দেশজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

১৬ জুলাই থেকে আবারো টানা বৃষ্টির পূর্বাভাস

জুলাই ১৫, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান ৯: নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে কাঠামোগত পরিবর্তনের দাবি

জুলাই ১৫, ২০২৬
মাহদি আমিন

এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানালেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা

জুলাই ১৫, ২০২৬

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে দেশে রাষ্ট্রীয় শোক, জাতীয় পতাকা অর্ধনমিত

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT