চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুখে কালো কাপড় বেঁধে ছাত্রলীগের পদবঞ্চিতদের বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৮ অপরাহ্ণ ২৫, জুন ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

অবস্থান কর্মসূচির এক মাস পার হয়ে গেলেও নিজেদের কোনো দাবি পূরণ না হওয়ায় মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ প্রকাশ করেছে ছাত্রলীগের পদবঞ্চিত নেতারা।

মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে তারা এই কর্মসূচি পালন করে।

২৬ তারিখ মধ্যরাত থেকে চারটি দাবি নিয়ে রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচি পালন করে আসছে পদবঞ্চিতরা। তাদের দাবিগুলো হলো- তাদের ওপর হামলার বিচার, বিতর্কিতদের কমিটি থেকে বাদ দেওয়া, যোগ্যদের মূল্যায়ন করা এবং প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের সুযোগ।

জানতে চাইলে আন্দোলনের অন্যতম সমন্বয়ক গত কমিটির কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক রাকিব হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আমরা একমাস ধরে রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচি পালন করে আসছি। অথচ আমাদের কোন দাবিই মানা হলো না।’

‘‘তারা (শোভন-রাব্বানী) প্রধানমন্ত্রীর আদেশও অমান্য করেছে। নেত্রী বলেছিলেন বিতর্কিতদের কমিটি থেকে বাদ দিয়ে যোগ্যদের মূল্যায়ন করতে। কিন্তু তারা নেত্রীর নির্দেশ অমান্য করেছে। তাই তীব্র ক্ষোভ ও ঘৃণা থেকে আজ আমরা মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ করি।’’

দাবি আদায় না হওয়া পর্যন্ত নিজেদের কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা বলেন রাকিব।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রলীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে ব্যারিকেড ভেঙে সংসদ অভিমুখে বিক্ষোভ | Cockroach Party

দিল্লিতে ব্যারিকেড ভেঙে সংসদ অভিমুখে বিক্ষোভ

জুলাই ২২, ২০২৬

ট্রাম্পের নতুন শুল্কনীতিতে চাপে ভারতীয় জেনেরিক ওষুধশিল্প

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

এলএনজি টার্মিনালে ত্রুটি, জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহে তীব্র সংকট

জুলাই ২২, ২০২৬
ছবি: বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন।

সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

জুলাই ২২, ২০২৬
ছবি: প্রতিনিধি

এমপি নজরুল ইসলামকে শ্যামনগরে অবাঞ্চিত ঘোষণা

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT