চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তির দিনেই পাইরেসির খপ্পরে ‘বাঘি থ্রি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৭ পূর্বাহ্ণ ০৬, মার্চ ২০২০
বিনোদন
A A

মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই অনলাইনে পাইরেসির কবলে পড়লো বহুল প্রতীক্ষিত ছবি ‘বাঘি থ্রি’। টাইগার শ্রফ অভিনীত ছবিটি নিয়ে বহুদিন ধরেই আলোচনা ছিলো বলিপাড়ায়!

শুক্রবার (৬ই মার্চ) ‘বাঘি থ্রি’ ছাড়াও মুক্তি পেয়েছে শাহরুখের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট প্রযোজিত ছবি ‘কামিয়াব’।

আগের দুই কিস্তির মত ‘বাঘি’ সিরিজের তৃতীয় কিস্তিটিও অ্যাকশনে ভরপুর। যার অনেকটা প্রমাণ মিলেছে এর ট্রেলারে। ফলে চলচ্চিত্র বিশ্লেষকরা ধারণা করছেন আগের দুই কিস্তির মত এটিও বক্স অফিস মাত করবে। কিন্তু মুক্তির দিনেই পাইরেসির কবলে পড়ায় বক্স অফিস কালেকশান নিয়ে সন্দিহান ট্রেড অ্যানালিস্টরা!

অনলাইন পাইরেসি সাইট তামিলরকার্সের খপ্পরে পড়েছে ছবিটি। ফলে ৭০ কোটি রুপি বাজেটের এই ছবিটি আয় কেমন হবে সেটি নিয়ে আগে ভাগেই কিছু বলা যাচ্ছে না।

ছবিটিতে টাইগার ছাড়াও আরো থাকছে শ্রদ্ধা কাপুর, রীতেশ দেশমুখ সহ আরো অনেকেই। তবে সবচেয়ে মজার বিষয় হলো ‘বাঘি থ্রি’র মাধ্যমে প্রথমবারের মত একসাথে পর্দায় দেখা মিলবে বাবা জ্যাকি শ্রফের সাথে টাইগারের! যেখানে বাবা-ছেলের চরিত্রে অভিনয় করবেন তারা।

ছবিটির শুটিং হয়েছে ইরান ও সিরিয়ার বেশ কিছু অংশে। ‘বাঘি থ্রি’ ছবিটির পরিচালনা করছেন আহমেদ খান এবং প্রযোজনায় থাকছেন সাজিদ নাদিয়াদওয়ালা।

Reneta

অপরদিকে শাহরুখের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট প্রযোজিত ছবি ‘কামিয়াব’ মুক্তির আগে থেকেই ব্যাপক জনপ্রিয়। ইতোমধ্যেই বিশ্বের বিভিন্ন উৎসব ও শহরে ছবিটি প্রদর্শিত হয়েছে। জিতেছে বিভিন্ন পুরস্কারও।

এবার ভারতে বাণিজ্যিকভাবে প্রদর্শন করা হচ্ছে ছবিটির। তবে ছবিটির প্রযোজনা শাহরুখ খান করলেও অভিনয় করেননি। ছবিতে প্রধান চরিত্রে থাকছেন সঞ্জয় মিশ্র। চলচ্চিত্র বিশ্লেষকরা ধারণা করছেন ছবিটির বক্স অফিস আয় ভালো হবে। একজন চরিত্রাভিনেতার জার্নি নিয়ে নির্মিত ছবিটির পরিচালনা করেছেন হার্দিক মেহতা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাইগার শ্রফবাঘি-থ্রিরীতেশ দেশমুখরেড চিলিস এন্টারটেইনমেন্টশাহরুখ খানশ্রদ্ধা কাপুরসঞ্জয় মিশ্র
শেয়ারTweetPin

সর্বশেষ

সাকিবের দেশে ফেরার আর কোন সুযোগ নেই: আমিনুল

আগস্ট ৭, ২০২৬

আর্জেন্টিনা-মেক্সিকো ইনফান্তিনোকে চাচ্ছে, চাচ্ছে না যে দেশটি

আগস্ট ৭, ২০২৬

জাতীয় সংগীত না গাওয়া ইরানের সেই দুই ফুটবলারকে নাগরিকত্ব দিল অস্ট্রেলিয়া

আগস্ট ৭, ২০২৬

কেন ডাস্টবিনের সাথে হাসপাতালটির তুলনা করলেন নায়াব ইউসুফ

আগস্ট ৭, ২০২৬

মেসির পরের কোপায় খেলা বিষয়ে আগেভাগেই ‘মুখ খুলল’ আর্জেন্টিনা

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT