চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তিযোদ্ধাকে হত্যাচেষ্টার মামলায় পৌর মেয়র কারাগারে

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১১:৩৭ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০২২
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনকে হত্যাচেষ্টার মামলায় কক্সবাজারের মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়াকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আলমগীর মোহাম্মদ ফারুকীর আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ মোস্তফা।

সাধারণ আসামীদের পুলিশের প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হলেও ব্যতিক্রম ঘটেছে মকছুদ মিয়ার ক্ষেত্রে। আদালতের আদেশের পর দুপুর আড়াইটার দিকে মকছুদ মিয়াকে আদালত প্রাঙ্গন থেকে পুলিশ পাহারায় একটি ব্যক্তিগত গাড়িযোগে নিয়ে যাওয়া হয় কক্সবাজার কারাগারে। এসময় কয়েকজন সংবাদকর্মী ছবি তুলতে চাইলে তাদের বাধা দেয় মেয়র মকছুদ মিয়ার অনুগত লোকজন।

অভিযুক্ত মকছুদ মিয়া মহেশখালী পৌরসভার মেয়র এবং মহেশখালী পৌর আওয়ামী লীগের আহ্বায়ক। মামলার বাদী আমজাদ হোসেন মহেশখালী পৌরসভার গোরকঘাটা এলাকার মৃত লাল মিয়ার ছেলে। তিনি মুক্তিযোদ্ধা সংসদ মহেশখালী উপজেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার ছিলেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ মোস্তফা জানান, হত্যাচেষ্টা ও চিংড়ি ঘেরে ডাকাতির অভিযোগে মেয়র মকছুদ মিয়াকে প্রধান অভিযুক্ত আসামি করে দুইটি মামলা করেছেন মহেশখালীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন। ওই দুইটি মামলায় হাইকোর্টের নির্দেশে ৬ সপ্তাহ পর কক্সবাজার চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন তিনি। এর মধ্যে চিংড়ি ঘের ডাকাতির মামলায় তার জামিন মঞ্জুর করেছেন আদালত।

বাদী পক্ষের অভিযোগ, গত ২৪ নভেম্বর রাতে মহেশখালী পৌরসভার গোরকঘাটা বাজার থেকে মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন বাড়ী ফেরার পথে লিডার শিপ স্কুল এন্ড কলেজের সামনে পৌঁছলে পৌর মেয়র মকছুদ মিয়ার নেতৃত্বে একদল লোক হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা শেষে গত ২৬ নভেম্বর আহত আমজাদ হোসেন বাদী হয়ে মেয়র মকছুদ মিয়াকে প্রধান আসামি করে ২৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন।

Reneta

গত ৮ ডিসেম্বর মেয়র মকছুদ মিয়াকে গ্রেফতার ও ন্যায় বিচারের দাবীতে মানববন্ধন করে কক্সবাজারের মুক্তিযোদ্ধারা। এর আগে মেয়র মকছুদ মিয়া ও তার লোকজনের বিরুদ্ধে মামলা করায় মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনকে এলাকা ছাড়া করার অভিযোগ উঠেছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজার-মহেশখালীবীর মুক্তিযোদ্ধাহত্যা চেষ্টা
শেয়ারTweetPin

সর্বশেষ

হজ করে আসার পর থেকে হিজাব পরে ড্রাম বাজাচ্ছি: নাজিয়া সামান্থা

জুন ৪, ২০২৬

দিলারার ঝড়ো ফিফটি, স্কটল্যান্ডের পর নেদারল্যান্ডসকেও হারাল বাংলাদেশ

জুন ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢামেকে সফল কিডনি প্রতিস্থাপন, পরিদর্শনে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম

জুন ৪, ২০২৬

শুক্রবার পুনঃপ্রচার হবে ‘টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’

জুন ৪, ২০২৬

শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন

জুন ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT