চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তিযুদ্ধে ব্যবহৃত ভারতীয় অস্ত্র প্রদর্শনীর আয়োজন করেছে জাতীয় জাদুঘর

মুহাম্মাদ আসাদুল্লাহমুহাম্মাদ আসাদুল্লাহ
১০:৪৪ পূর্বাহ্ন ২০, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A

মহান মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনী কর্তৃক ব্যবহৃত অস্ত্রসহ মুক্তিযুদ্ধে ভারতের অবদানের নিদর্শন প্রদর্শনীর আয়োজন করছে জাতীয় জাদুঘর।

২০ মার্চ সোমবার থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের মলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে এ প্রদর্শনী শুরু হবে। চলবে ২৭ মার্চ পর্যন্ত।

এতে ভারতীয় সেনাবাহিনীর ব্যবহৃত কামান, মর্টার শেল, অ্যান্টি ট্যাংকার, বিভিন্ন পদের মেশিন গানসহ নানা প্রজাতির অস্ত্র, গোলা-বারুদের পাশাপাশি মুক্তিযুদ্ধকালীন ভারতীয় বিভিন্ন পত্রপত্রিকায় বাংলাদেশ বিষয়ক সংবাদের পেপার কাটিং প্রদর্শন করা হবে। মুক্তিযদ্ধের বিভিন্ন স্থিরচিত্র, শহীদ মুক্তিযোদ্ধাদের মাথার খুলি, আলবাদরদের পরিচয়পত্রসহ গণহত্যার বিভিন্ন চিত্র দেখানো হবে বলে জানান জাতীয় জাদুঘরের শিক্ষা কর্মকর্তা আব্দুস সামাদ।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনী মুক্তিবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেন। সেই যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র ও দলিলপত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। ভারত সরকারের পক্ষ থেকে সব প্রদর্শনী সামগ্রী পাঠানো হয়েছে। আমরা আমাদের প্রস্তুতি সম্পন্ন করেছি। দর্শনার্থীরা এ প্রদর্শনীর মাধ্যমে মুক্তিযুদ্ধে ভারতীয় বাহিনীর অবদানের কথা অবলোকন করতে পারবে।

তিনি জানান, শনি থেকে বুধবার সকাল ১০:৩০ মিনিটে শুরু হয়ে শেষ হবে ৭:৩০ মিনিটে। শুক্রবার বিকাল তিনটায় শুরু হয়ে চলবে রাত আটটা পর্যন্ত। বৃহস্পতিবার জাতীয় জাদুঘর বন্ধ থাকে।

Reneta

এছাড়া আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজন করছে সাতদিন ব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা। মুক্তিযুদ্ধ জাদুঘরের তথ্যকেন্দ্র থেকে নাজমা আকতার জানান, ২২ মার্চ মুক্তিযুদ্ধ জাদুঘর ২২ বছরে পা রাখছে। এ উপলক্ষে ২২ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
কর্মসূচির মধ্যে আছে- পথনাটক, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, শহীদ পরিবারের সদস্যদের অনুভূতি প্রকাশ, যাত্রাপালাসহ মুক্তিযুদ্ধের বইমেলা। এই আয়োজনে এক ছাদের নিচে হাজারো মুক্তিযুদ্ধের বই পাওয়া যাবে বলে তিনি জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় জাদুঘরমুক্তিযুদ্ধমুক্তিযুদ্ধ জাদুঘরলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভাসানী বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা

এপ্রিল ৬, ২০২৬

গানের তারকা এবার নাটকে, কেন অভিনয়ে শেখ সাদী?

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

চুরির অভিযোগে দম্পতিকে গণপিটুনি

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মাছ চুরির অভিযোগে যুবককে নৃশংস নির্যাতন

এপ্রিল ৬, ২০২৬

বগুড়ায় দক্ষিণ এশিয়ার সংগীতের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড শো কাল

এপ্রিল ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT