চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারের নিয়ন্ত্রণ সেনাবাহিনীর হাতে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৬ পূর্বাহ্ন ০১, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মিয়ানমারের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে দেশটির সেনাবাহিনী। ক্ষমতাসীন দলের প্রধান অং সান সু চি এবং অন্যান্য নেতাদের আটকের পর এই তথ্য নিশ্চিত করেছে সেনাবাহিনী।

সেখানকার বেসামরিক সরকার ও সেনাবাহিনীর মধ্যে নির্বাচন নিয়ে বিরোধ তৈরির পরই এই ঘটনা ঘটলো।

আটকের ঘটনার কয়েক ঘণ্টা পরে সেনাবাহিনীর টেলিভিশন নিশ্চিত করেছে, তারা এক বছরের জন্য রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে।

এর আগে ২০১১ সাল পর্যন্ত সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ছিল মিয়ানমার। গত নভেম্বরের নির্বাচনে সু চির ন্যাশনাল লিগ ফল ডেমোক্রেসি (এনএলডি) সরকার গঠন করার জন্য যথেষ্ট আসন লাভ করে। কিন্তু সেনাবাহিনীর দাবি ওই নির্বাচনে জালিয়াতি হয়েছে।

নবনির্বাচিত সংসদের প্রথম বৈঠক হবার কথা সোমবার, কিন্তু সেনাবাহিনী অধিবেশন স্থগিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানায়।

শেষ পর্যন্ত সোমবার নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রথমবার মিলিত হওয়ার আগেই আটক হন ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চি, আর দেশের নিয়ন্ত্রণ চলে যায় সেনাবাহিনীর হাতে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নিয়ন্ত্রণমিয়ানমারসেনাবাহিনী
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়া ও ইউরোপে পাঠানোর নামে জাল ভিসা, কোটি টাকার প্রতারণা

মার্চ ৩০, ২০২৬

প্যানিক হয়ে জ্বালানি তেল কেনা থেকে বিরত থাকার আহ্বান পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের

মার্চ ৩০, ২০২৬

সরকারি প্রেসনোট প্রচারের জন্য পত্রিকার মতো টেলিভিশনেও অর্থ বরাদ্দের প্রস্তাব

মার্চ ৩০, ২০২৬

বিতর্কের জেরে পদত্যাগ করলেন আফ্রিকান ফুটবল কনফেডারেশনের মহাসচিব

মার্চ ৩০, ২০২৬

চ্যানেল আইয়ের সহকারী সাউন্ড ইঞ্জিনিয়ারের মাতৃবিয়োগ

মার্চ ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT