চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারে সেনা অভ্যুত্থানে বিশ্বব্যাপী কড়া প্রতিক্রিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১২ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
মিয়ানমার

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর দেশটির স্টেট কাউন্সিলর ও ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেত্রী অং সান সু চি-সহ অন্য নেতাদের আটকের ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্ব নেতৃত্ব।

জাতিসংঘ
মিয়ানমারের ঘটনায় গভীর নিন্দা জানিয়েছে জাতিসংঘ। আইন বিভাগ, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের সব ক্ষমতা সেনাবাহিনীর হাতে চলে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে সংস্থাটি।

জাতিসংঘের সেক্রেটারি জেনারেলের একজন মুখপাত্রের পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, এই ঘটনা দেশটির গণতান্ত্রিক পুনর্গঠন বিপর্যস্ত করবে। সেনা নেতৃত্বকে মিয়ানমারের জনগণের চাওয়াকে শ্রদ্ধা জানানোর এবং গণতন্ত্রের নিয়ম মেনে চলার আহ্বান জানায় জাতিসংঘ।

গণতন্ত্র, শান্তি, মানবাধিকার ও আইনের শাসন নিশ্চিত করতে জাতিসংঘ মিয়ানমারের জনগণের পাশে আছে বলেও জানানো হয় বিবৃতিতে।

যুক্তরাষ্ট্র
মিয়ানমারের নেত্রী অং সান সু চি ও অন্যান্য নেতাদের দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এই অভ্যুত্থানের ঘটনার প্রতিক্রিয়ায় সেনাবাহিনীকে কড়া সতর্ক বার্তা দিয়েছে দেশটি।

হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি এক বিবৃতিতে বলেন, সাম্প্রতিক নির্বাচনের ফলাফল বদলের চেষ্টার বিরোধিতা করে যুক্তরাষ্ট্র। আর যদি এসব পদক্ষেপ ফিরিয়ে না নেওয়া হয় তাহলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Reneta

বিবৃতিতে আরো বলা হয়, আমরা সেনাবাহিনী ও অন্যান্য দলগুলোকে গণতন্ত্রের  নিয়ম ও আইনের শাসন মেনে চলার আর যাদের আটক করা হয়েছে তাদের মুক্ত করার আহ্বান জানাচ্ছি।

চীন
চীন তাদের প্রতিক্রিয়ায় জানিয়েছে, সবই তাদের নজরে আছে।  পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, চীনের বন্ধু প্রতিবেশি মিয়ানমার। আশা করি সব পক্ষই সংবিধানের ভিত্তিতে নিজেদের পার্থক্য মানিয়ে নিবে এবং স্থিরতা নিশ্চিত করবেন।  এখনও পরিস্থিতি আরো বেশি বোঝার পদ্ধতিতে আছে বলেই জানিয়েছে চীন।

ভারত
মিয়ানমারের ঘটনায় প্রতিবেশী দেশ ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গভীর উদ্বেগের সাথে মিয়ানমারের বিষয়গুলো দেখছি আমরা। আমাদের বিশ্বাস আইনের শাসন ও গণতান্ত্রিক পদ্ধতি অবশ্যই পালন করা হবে। আমরা খুব কাছ থেকে বিষয়গুলো পর্যবেক্ষণ করছি।

সেনাবাহিনী ও বেসামরিক সরকারের মধ্যে নির্বাচনে জালিয়াতি নিয়ে বেশ কয়েক সপ্তাহ ধরে চলমান উত্তেজনার মধ্যেই সোমবার মিয়ানমারে সেনা অভ্যুত্থান ঘটে। এর পরপরই সু চি, দেশটির প্রেসিডেন্ট এবং এনএলডির শীর্ষ রাজনীতিকদের আটক করে সেনাবাহিনী।

পরে সেনাবাহিনী এক ঘোষণায় জানায়, আগামী ১ বছরের জন্য মিয়ানমারের ক্ষমতায় থাকবে তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অং সাং সু চিপ্রতিক্রিয়াভারতমিয়ানমারযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

উন্ডাভের জোড়া গোল, কষ্টার্জিত জয়ে এক যুগ পর নকআউটে জার্মানি

জুন ২১, ২০২৬

ব্রোবি ও গ্যাকপোর জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে দিল নেদারল্যান্ডস

জুন ২১, ২০২৬

শেষ কবে বাবার সঙ্গে বসে একটা সিনেমা দেখেছেন?

জুন ২১, ২০২৬

বিশ্বকাপে পাকিস্তানকে দাপটে হারাল বাংলাদেশ

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত- প্রধানমন্ত্রী তারেক রহমান

দুই দেশ সফরে প্রধানমন্ত্রী, প্রথম গন্তব্য মালয়েশিয়া পরে চীন

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT