নানা চড়াই উতরাই পেরিয়ে প্রায় পাঁচ হাজার প্রতিযোগী টপকে দেশে প্রথমবারের মতো আয়োজিত ‘মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ’ নির্বাচিত হয়েছিলেন ফাহিম ওরফে মেহেদী হাসান ফাহিম।
স্বপ্ন ছিলো ‘মিস্টার ওয়ার্ল্ড’-এর চূড়ান্ত মুকুটও ছিনিয়ে আনবেন! তবে শেষ পর্যন্ত স্বপ্নের কাছে গিয়েও ফিরে আসতে হলো এই তরুণের!
হ্যাঁ, ‘মিস্টার ওয়ার্ল্ড ২০১৯’-এর মূল আসরে চ্যাম্পিয়ন হয়েছেন যুক্তরাজ্যের মার্ক হেসেলউড।
শুক্রবার (২৩ আগস্ট) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ‘মিস্টার ওয়ার্ল্ড’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। আর সেখানেই চূড়ান্ত ফল ঘোষণা হয়।
মার্ক হেসেলউড ছাড়াও দক্ষিণ আফ্রিকার ফেজিল এমখাইস প্রথম রানারআপ ও মেক্সিকোর আর্তুরো গনজালেস দ্বিতীয় রানারআপ হন।
বাংলাদেশের তরুণ ফাহিম সেরা ৩০-এর মধ্যে স্থান করে নিয়েছিলেন। তবে চূড়ান্ত ঘোষণার আগে ছিটকে পড়েন। তারআগে দুঃখপ্রকাশ করে ‘মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর অফিশিয়াল ফেসবুক পেইজে জানান, ‘দুঃখিত বাংলাদেশ’!







