চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিশরের ঘোর সংকটে ‘সংকটকালীন দল’ পাঠাল ফিফা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪০ অপরাহ্ণ ২১, আগস্ট ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

কোচ নেই। নেই বোর্ড সভাপতিও। বেশ সংকটময় পরিস্থিতিতে চলছে মিশরের জাতীয় দল। দেশটির ফুটবল ফেডারেশন চালাতে তাই ৫ সদস্যের সংকটকালীন দল পাঠিয়েছে ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।

গত মাসে আফ্রিকান নেশন্স কাপের স্বাগতিক ছিল মিশর। দেশটির ফুটবল সমর্থক থেকে শুরু করে বিশ্বফুটবলের নজর ছিল দলটির মূল তারকা মোহামেদ সালাহর দিকে। কিন্তু সবাইকে চমকে দিয়ে সাউথ আফ্রিকার কাছে হেরে দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে যায় স্বাগতিকরা!

এমন হারের পর তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয় কোচ হাভিয়ের আগুইরেসহ সমস্ত কোচিং স্টাফকে। কোচদের বিদায়ের পর ফেডারেশন সভাপতি হানি আবু রিদাসহ পদত্যাগ করেন বোর্ডের বাকি সদস্যরাও।

একসঙ্গে সব বোর্ড সদস্য পদত্যাগ করায় অভিভাবকশূন্য হয়ে পড়েছে মিশরের ফুটবল। নতুন করে নির্বাচন করতেও সময়ের প্রয়োজন অন্তত কয়েকমাস। তাহলে এই সময়টাতে ফেডারেশন চালাবে কে?

দায়িত্বটা আপাতত নিজের ঘাড়ে তুলে নিয়েছে ফিফা। মিশরের সংকটে চার পুরুষ ও একজন নারী সদস্যকে সেখানে পাঠিয়েছে সংস্থাটি। তাদের প্রধান কাজ হবে একবছরের মধ্যে নতুন নির্বাচনের ব্যবস্থা করা ও ফেডারেশনের দেখভাল করা।

দেশের ফেডারেশন থেকে পদত্যাগ করলেও ফিফার বর্তমান কমিটিতে থাকছেন আবু রিদা। গত ১০ বছর ধরে ফিফার আফ্রিকান সদস্য হিসেবে কাজ করছেন তিনি।

Reneta

শুধু অভিভাবকই নয়, ফিফার কাছ থেকে আর্থিক সহায়তাও পাচ্ছে মিশর। কায়রোতে নতুন সদর দপ্তর ও খেলোয়াড়দের আবাসিক ভবন নির্মাণের জন্য ১০ লাখ ডলারেরও বেশি সহায়তা পাচ্ছে আফ্রিকার অন্যতম শক্তিশালী দেশটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিশর ফুটবল
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসির ফল প্রকাশ নিয়ে যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মশতবর্ষে নতুন করে আলোচনায় রোমেনা আফাজ

জুলাই ১৮, ২০২৬

দেশের অর্থনীতি এগিয়ে নিতে সবচেয়ে বড় বন্ধু হতে পারে চীন: তথ্যমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

ইরানে টানা সপ্তম রাতেও যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা হামলার দাবি তেহরানের

জুলাই ১৮, ২০২৬

‘দুই থেকে তিন মাসে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে’

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT