চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিশরে জুমার নামাজে সন্ত্রাসী হামলা, নিহত ১৫৫

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৪ অপরাহ্ন ২৪, নভেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A

মিশরের উত্তর সিনাই প্রদেশের একটি মসজিদে সন্ত্রাসী হামলায় ১৫৫ জন নিহত হয়েছে। সিনাই প্রদেশের বির আল-আবেদ শহরের আল-রউদা মসজিদে জুমার নামাজের পরই ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং এসময় বন্দুকের গুলির শব্দও শোনা যায়।

মিশরের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে বিবিসি জানায়: এই হামলায় অন্তত ১৫৫ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে: জুমার নামাজ চলার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর রাস্তা থেকে চারটি গাড়িতে করে বন্দুকধারীরা মুসল্লিদের উপর গুলিবর্ষণ করতে থাকে।

২০১৩ সালের পর থেকে দেশটিতে ধর্মভিত্তিক সন্ত্রাসীদের হামলা বেড়েছে। মসজিদের ভেতরের ছবি থেকে হামলায় নিহতদের রক্তাক্ত অবস্থায় পড়ে মেঝেতে পড়ে থাকতে দেখা গেছে।

এক প্রতিবেদনে বলা হচ্ছে, নিরাপত্তা বাহিনীর একজন সমর্থক ছিলেন এই হামলার লক্ষ্য। তিনি এসময় সেখানে নামাজ পড়ছিলেন।

দেশটির প্রাইভেট টেলিভিশন চ্যানেল এক্সট্রা নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে আলোচনায় বসেছেন প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল-সিসি।

Reneta

তবে শুক্রবার জুমার নামাজে এই হামলা কারা চালিয়েছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

Jui  Banner Campaign
ট্যাগ: মসজিদমিশর
শেয়ারTweetPin

সর্বশেষ

জয়ের ৫৮, দুরন্তকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে টেবিল শীর্ষের শান্তর দুর্বার

ফেব্রুয়ারি ৭, ২০২৬

নয় বছর আগের হত্যা মামলার আসামী ফেনীর সাংবাদিক!

ফেব্রুয়ারি ৭, ২০২৬

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

৫ ঘন্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল শুরু

ফেব্রুয়ারি ৭, ২০২৬

তারেক রহমানের পক্ষে প্রচার চালাচ্ছেন মেয়ে জাইমা রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT