চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মিশন এক্সট্রিম’ ব্যর্থ হলেও আমার কষ্ট লাগবে না: শুভ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২২ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

অনেকগুলো নতুন বিষয় ‘মিশন এক্সট্রিম’-এ আছে। আমি ব্যক্তিগতভাবে এরআগে এমন কাজ করিনি। এতো সংখ্যক লম্বা লিস্টের জনপ্রিয় শিল্পীদের নিয়ে কাজ হয়নি। আমিসহ পুরো ইউনিট চেষ্টা করছে প্রত্যেকেই একেবারে সেরা যোগ্যতা দিয়ে কাজ করার জন্য। কোনো কৃপণতা থাকছে না। এরপরেও ‘মিশন এক্সট্রিম’ সফল কিংবা ব্যর্থ হলে আমার খুব একটা কষ্ট লাগবে না। কারণ হলো, আমার সেরাটা দিয়েছি। আর এটাই আমার জন্য সাকসেস।

‘ঢাকা অ্যাটাক’-এর পর বিশাল পরিসরে ‘মিশন এক্সট্রিম’-এর কাজ প্রসঙ্গে উপরের কথাগুলো বলছিলেন দেশের তারকা অভিনেতা আরিফিন শুভ।

‘ঢাকা অ্যাটাক’ ছবির সাফল্যের পর এর সিক্যুয়ালে ‘মিশন এক্সটিম’ ছবিতে কাজ করছেন শুভ। ইতোমধ্যে ছবির বেশীর ভাগ কাজই শেষ হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে সংবাদমাধ্যমে মুখোমুখি হয় টিম ‘মিশন এক্সট্রিম’। সেখানেই শুভসহ কথা বলেন অনেকে।

শুভ বলেন, ‘মিশন এক্সট্রিম’ নায়ক, নায়িকা, ভিলেনের ছবি নয়। এর প্রতিটি চরিত্র সমানভাবে গুরুত্বপূর্ণ। সেটা যেকোনো চরিত্রই হোক। এখানে লিড ক্যারেক্টার বলে কোনো কথা নেই। ছবি মুক্তির পর যারাই আছেন, তারাই আগামীদিনে কাজ করবেন।

গোপীয়নতা রক্ষা করে ‘মিশন এক্সট্রিম’-এর শুটিং প্রসঙ্গেও কথা বলেন শুভ। তিনি বলেন, পৃথিবীর প্রায় সব ছবির শুটিং ই খুব গোপনীয়তার সাথে শুট করা হয়। ব্যতিক্রম দেখা যায় শুধু আমাদের ছবির শুটিংয়ের সময়। শুটিং চলাকালীন কোনো মুহূর্ত যেন ফাঁস না হয়, সে বিষয়টি এবার আমরা লক্ষ্য রেখে কাজ করেছি।

‘ঢাকা অ্যাটাক’ ছবিতে জিসান চরিত্রে অভিনয় করে রাতারাতি তারকা বনে গিয়েছিলেন তাসকিন রহমান। এবার তিনি ‘মিশন এক্সট্রিম’-এ খালিদ চরিত্রে অভিনয় করছেন।

Reneta

সংবাদ সম্মেলনে উপস্থিত শুভর প্রশংসা করে তাসকিন বললেন, ‘মিশন এক্সট্রিম’ কি হচ্ছে এটা পুরোটা স্ক্রিনে দেখলে বোঝা যাবে। আর শুভর যে শারীরিক পরিবর্তন দর্শক দেখতে পাবে এটা আমাদের জন্য একটা অনুপ্রেরণা হতে পারে। কারণ এটা খুব সহজ কাজ নয়। চরিত্রের জন্য যে পরিমাণে পরিশ্রম সে করেছে এটা অনেক চ্যালেঞ্জের ব্যাপার ছিল।

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতা থেকে বেরিয়ে ‘মিশন এক্সট্রিম’-এর নায়িকা হয়েছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। তাকে নিয়ে তাসকিন বলেন, ঐশীকে স্ক্রিনে দেখলে মনে হবে ওর মধ্যে আলাদা কিছু আছে। এই ছবি তার ক্যারিয়ারে মাইলফলক হয়ে থাকবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে ঐশী বলেন, আমি খুব খুশি এমন একটি টিমের সঙ্গে কাজ করতে পেরে। যদিও এখনো ফিল্মের পথ পুরোপুরি বুঝে উঠতে পারিনি তবে চেষ্টা করছি সেরা দেয়ার।

‘মিশন এক্সট্রিম’ নির্মাণ করছেন ফয়সাল আহমেদ ও সানী সানোয়ার। দুজনেই উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে।

পরিচালক সানী আনোয়ার বলেন, আমরা অনেককিছু করে ফেলেছি বা অস্কারে যাচ্ছি এমনটা নয়। ‘মিশন এক্সট্রিম’ থেকে অনেক বড় কিছু হবে, বিশাল কিছু করছি এটা মনে করি না। এর আগে ‘ঢাকা অ্যাটাক’ হয়েছে, এবার ‘মিশন এক্সট্রিম’ হচ্ছে। এটা আমাদের দ্বিতীয় ছবি। এভাবে আমাদের টিমের পঞ্চম সিনেমা হবে, এরকম প্রত্যাশাই করছি।

পরিচালনায় পাশাপাশি ছবির চিত্রনাট্য লিখেছেন সানী সানোয়ার। বললেন, ২০ মার্চ শুরু হয়েছিল এ ছবির শুটিং। দু-একের মধ্যে ‘মিশন এক্সট্রিম’ টিম দুবাই যাচ্ছে। সেখানে পাঁচদিনের মতো শুটিং হবে। এছাড়া দেশে রোজার মধ্যে কয়েকদিনের কাজ করবো। মুক্তির বিষয়ে তিনি বলেন, চলতি বছরের অক্টোবর কিংবা নভেম্বরের মাঝামাঝিতে ‘মিশন এক্সট্রিম’ মুক্তি দিতে পারবো।

‘মিশন এক্সট্রিম’ ছবির অন্যান্য চরিত্রে আরও অভিনয় করছেন সাদিয়া নাবিলা, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুষমা সরকার, দীপু ইমাম, শতাব্দী ওয়াদুদ, আরেফ, মনোজ, সুমিত, ইমরান, সুদীপ্ত, নাজমুস সাকিব, তারিক আনাম খানসহ অনেকেই।

হাইভোল্টেজ ঢাকা অ্যাটাকের সাফল্যের পর ‘মিশন এক্সট্রিম’ দেশের দ্বিতীয় পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা। ছবিটি প্রযোজনা করছে কপ ক্রিয়েশন।

ছবি: নাহিয়ান ইমন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরেফইমরানইরেশ যাকেরঢাকা অ্যাটাকতারিক আনাম খানতাসকিন রহমানদীপু ইমামনাজমুস সাকিবফয়সাল আহমেদমনোজমাজনুন মিজানমিশন এক্সট্রিমলিড বিনোদনশতাব্দী ওয়াদুদসাদিয়া নাবিলাসানী সানোয়ারসুদীপ্তসুমিতসুষমা সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আর্জেন্টিনাকে ১-০তে হারাতে পারি’- কেপ ভার্দে প্রেসিডেন্ট

জুন ৩০, ২০২৬

পেনাল্টি নিতে ‘অনীহা’ ছিল জার্মানির কয়েকজনের, চাপে নাগেলসম্যান

জুন ৩০, ২০২৬

আর্জেন্টিনার বিদায়ঘণ্টা বাজবে, ভবিষ্যৎ বলে দিচ্ছেন ঘানার ওঝা

জুন ৩০, ২০২৬

মেঘনা নদী থেকে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

জুন ৩০, ২০২৬

ঢাকায় রক-মেটালের মহাযজ্ঞ, অর্থহীন-আর্টসেলসহ এক মঞ্চে ৮ ব্যান্ড

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT