চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মির্জা ফখরুল পেট্রোলবোমা বাহিনীর নেতা: তথ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৬ অপরাহ্ন ০৩, জানুয়ারি ২০২০
- সেমি লিড, রাজনীতি
A A

বিএনপিকে সন্ত্রাসীদের দল আখ্যায়িত করে ওই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পেট্রোলবোমা বাহিনীর নেতা বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

শুক্রবার সন্ধ্যায় ঢাকার রমনায় ইঞ্জিনিয়ারস ইন্সটিটিউশন মিলনায়তনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞান বিভাগের প্রীতি সম্মেলনে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক মন্তব্য ‘আওয়ামী লীগ সন্ত্রাসনির্ভর দল’ এর প্রতিক্রিয়া জানতে চাইলে মন্ত্রী সাংবাদিকদের বলেন: সন্ত্রাসী পরিবেষ্টিত হয়ে মির্জা ফখরুল সাহেব, যিনি একথা বলেছেন, তিনি নিজেই পেট্রোলবোমা বাহিনীর নেতা। ২০১৩, ১৪, ১৫ সালে বিএনপি ঘুমন্ত বাসযাত্রী, থেমে থাকা ট্রাকের ঘুমন্ত চালক, স্কুলগামী শিশু-কিশোরদের পেট্রোলবোমা নিক্ষেপ করে পুড়িয়ে হত্যা করেছে। ২০১৮ সালের নির্বাচনেও তারা নিজেদের কার্যালয়ে লাঠিসোটা নিয়ে হাজির হয়েছিল। কয়েকদিন আগেও বিএনপির সন্ত্রাসীরা হাইকোর্টের সামনে মোটরসাইকেলে আগুন দেয়, ভাঙচুর করে, বগুড়ায় শহীদ মিনার জুতা নিয়ে উঠতে বাধা দেওয়ায় পুলিশের উপরে ছাত্রদল হামলা করে।

তিনি বলেন: সন্ত্রাসী পরিবেষ্টিত থেকে, তাদের নেতা হয়ে ফখরুল সাহেবের এ ধরনের মন্তব্য জাতির সাথে বড় একটি মশকরা।

ঢাকার দুই সিটি কর্পোরেশন নিয়ে বিএনপির নানা অভিযোগ নিয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন: নির্বাচন নিয়ে আওয়ামী লীগকে ইঙ্গিত করে বিএনপি যেসব অভিযোগ করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও হাস্যকর। কারণ সিটি কর্পোরেশন নির্বাচন সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত হবে, এখানে সরকারের কোন এখতিয়ার নেই। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী এলাকার নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকল সরকারি কর্মচারীদের চাকরী নির্বাচন কমিশনের হাতে ন্যস্ত হয়। তাই সরকার কিংবা আওয়ামী লীগের দিকে বিএনপি নেতারা যেসব অভিযোগ তুলছেন তা সম্পূর্ণভাবে উদ্দেশ্যমূলক।

আওয়ামী লীগের এই যুগ্ম-সাধারণ সম্পাদক তার বক্তব্যে আরও বলেন: নির্বাচনে জয়ী হওয়া নয়, বরং নির্বাচনেকে বিতর্কিত করাই বিএনপির প্রধান উদ্দেশ্য। মির্জা ফখরুলসহ বিএনপির নেতাদের বিভিন্ন বক্তব্যেই তা প্রতীয়মান হচ্ছে। গত জাতীয় নির্বাচনেও দেখা গেছে বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্যেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল। এবারও তারা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে প্রথম থেকেই বিভিন্ন অভিযোগ তুলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে।

Reneta

এর আগে চবি হিসাব বিজ্ঞান বিভাগের প্রীতি সম্মেলনে মন্ত্রী বলেন: বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে যে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, তা আজ সব সূচকে পাকিস্তানকে এবং অনেকক্ষেত্রে ভারতকেও পেছনে ফেলেছে।

সমিতির সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সুলতান আহমেদের সভাপতিত্বে সমিতির সাধারণ সম্পাদক মুখতার আহমেদ, সম্মেলন আহবায়ক মোহাম্মদ তোফাজ্জল আলী তফু, সদস্য সচিব অধ্যাপক ড. সাইফ উদ্দিন আহমেদ চৌধুরী প্রমুখ সম্মেলনে বক্তৃতা করেন।

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগড. হাছান মাহমুদফখরুল ইসলাম আলমগীরবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

কথা ছিল স্পেনে রিয়ালের ম্যাচ দেখবেন, বিশ্বকাপে নেমে নিলেন ৩ উইকেট

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য চুক্তি সোমবার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী কলেরা টিকার সরবরাহ বৃদ্ধি, তিন বছর পর পুনরায় শুরু ভ্যাকসিন

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

গুম হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: বাংলাদেশের প্রখ‍্যাত সুরকার ও সংগীত পরিচালক মো. শাহনেওয়াজ।

সুরকার ও সংগীত পরিচালক শাহনেওয়াজ কানাডায় মারা গেছেন 

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT