চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারে নির্বাচনে সু চি’র দল এগিয়ে

জামিল আক্তারজামিল আক্তার
৬:০৬ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

মিয়ানমারে দীর্ঘ ২৫ বছর পর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা বাদে ভোটগ্রহণ শন্তিপূর্ণভাবেই শেষ হয়েছে। বুথ ফেরত জরিপ থেকে ধারণা করা হচ্ছে অং সান সু চি’র দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি অধিকাংশ আসনে বিজয়ী হবে। আজ স্থানীয় সময় সকাল ৯টায় ভোটের ফলাফল ঘোষণা করা হবে।

দীর্ঘ সামরিক শাসনের পরে গণতন্ত্রের জন্য মিয়ানমারের মানুষ ভোট দেয়। ভোট দেয়া শেষ হলে দেশটির নির্বাচন কমিশন জানায়, নির্বাচনে ৮০ শতাংশ ভোট পড়েছে। এই নির্বাচনকে ঘিরে  বিপুলসংখ্যক ভোটারের উপস্থিতি দেশটিতে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একধাপ এগিয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

গণতন্ত্র পন্থী নেত্রী অং সাং সু চি’র দল এনএলডি’ই অধিকাংশ সংসদীয় আসনে বিজয়ী হবে বলে ধারণা করা হচ্ছে। নির্বাচনে জিতলেও সাংবিধানিক বাধ্যবাধকতায় তিনি প্রেসিডেন্ট হতে পারবেন না। তবুও সব কিছু উপেক্ষা করে নির্বাচন শেষে হলে সু চি’র সমর্থকরা এনএলডি প্রধান কার্যালয়ের সামনে উল্লাস করতে থাকে। আগেই দলের পক্ষ থেকে সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।

দেশটিতে সেনাবাহিনীর জন্য ২৫% আসন সংরক্ষিত থাকায় সংখ্যাগরিষ্ঠতার জন্য সু চি’র দলকে ৬৭ শতাংশ আসনে জয়ী হতে হবে।

১৯৯০ সালে সর্বশেষ সাধারণ নির্বাচনে বিজয়ী হলেও সু চি’কে ক্ষমতায় যেতে দেয়নি সেনাবাহিনী। পরের ২০ বছর বেশিরভাগ সময় সু চি’কে গৃহবন্দী থাকতে হয়।

তবে সেনাবাহিনীর সমর্থনপুষ্ট বর্তমান সরকারের প্রেসিডেন্ট থেইন সেইন বলেছেন, তিনি এবার নির্বাচনের ফলাফল মেনে নিবেন।সারা বিশ্বও তাকিয়ে আছে  কী হয় তা দেখার জন্য।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্বাচনমিয়ানমারমিয়ানমারে নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ২৩ মিনিটে ৫ গোল, লাল কার্ড ও পেনাল্টির নাটকীয় ম্যাচে জিতল সুইজারল্যান্ড

জুন ১৯, ২০২৬

মেসির বাবার শারীরিক অবস্থা নিয়ে যা জানাল পরিবার

জুন ১৯, ২০২৬

ছেলেদের ম্যাচ পরিচালনায় ইতিহাস গড়লেন টোরি পেন্সো

জুন ১৯, ২০২৬

ড্র করে বিশ্বকাপে টিকে থাকল সাউথ আফ্রিকা-চেক রিপাবলিক

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT