চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিনায় নিখোঁজ আহসান হাবীবের অপেক্ষায় পরিবার

আরিফ চৌধুরী আরিফ চৌধুরী
১:০৫ পূর্বাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

মুজদালিফা থেকে ফিরে এসে শয়তানকে ঢিল ছোঁড়ার কথা ছিলো তারও। এরপর ঈদের আনন্দ এবং পশু কুরবানী। এমন একের পর এক সব আনুষ্ঠানিকতাই হওয়ার কথা।

কিন্তু আহসান হাবীব শয়তানকে কি ঢিল ছুঁড়তে পেরেছিলেন ঠিক মতো, নাকি সেখানে ঘটে যাওয়া ট্র্যাজেডিতে পড়ে গিয়েছিলেন তিনি নিজেও। সে খবর কেউ জানে না।

আর জানেন না বলেই আহসান হাবীবের পরিবারে আজ ঈদের আনন্দ পরিণত হয়েছে উদ্বেগ-উৎকন্ঠা ভরা এক দিনে। কখন কি খবর আসে সে অপেক্ষায় সবাই।

মিনা ট্রাজেডির পর থেকে বাংলাদেশী হাজী আ.ন.ম আহসান হাবীব নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন তার পরিবার। সিলেট আম্বরখানার হাউজিং এস্টেটে তার বাসা, বয়স ৬৫ বছর।

তার মেয়ের জামাই হোসাইন সাইদ রুমেল চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করেছেন।

রুমেল জানান, পরিবারের সঙ্গে আহসান হাবীবের সবশেষ কথা হয় বুধবার। মুজদালিফায় পৌঁছে তিনি ফোন করেন স্ত্রীকে। সুস্থ্য এবং সব ঠিকঠাক আছে বলেই জানিয়েছিলেন। কিন্তু এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ নেই।

Reneta

মিনা ট্র্যাজেডির খবর শুনার পর তার মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও বন্ধ পাওয়া যাচ্ছে।

আহসান হাবীবের মোয়াল্লেম- মোহাম্মদ ইউনুস বলেছেন, ১৪ জনের একটি দলের সঙ্গে ছিলেন আহসান হাবীব। এবং ঘটনার সময়ও তারা খুব কাছাকাছিই ছিলেন। ঘটনার পর ওই গ্রুপের ১২ জনকে অক্ষত পাওয়া গেলেও আহসান হাবীবসহ আরও একজন নিখোঁজ রয়েছেন।

রুমেল বলেন, হজ পালনের উদ্দেশ্যে সিলেটের ‘আবাবিল ট্র্যাভেলস’ -এর মাধম্যে সৌদি আরবে পৌঁছেন তার শ্বশুর। তাদের মাধ্যমেও যোগাযোগের চেষ্টা চলছে।

মিনায় বৃহস্পতিবারে মর্মান্তিক ঘটনার পর এখন পর্যন্ত ৪ বাংলাদেশী নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন সৌদিআরবে নিযুক্ত বাংলাদেশী কনস্যুলেট। তাদের মধ্যে ৩ জন মহিলা এবং ১জন পুরুষ। তাদের মধ্যে রয়েছেন; জামালপুরের ফিরোজা বেগম, ফেনীর তাহেরা বেগম ও নুরুন্নবী এবং সুনামগঞ্জের জুলিয়া হুদা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হজহজ-পদদলিত
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT