চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ধর্ষণের মিথ্যা অভিযোগ’: বিজিবির করা মানহানি মামলায় চার্জ গঠন

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
২:২০ অপরাহ্ণ ১৫, মার্চ ২০২১
- সেমি লিড, আদালত
A A

কক্সবাজারের টেকনাফে বিজিবির তল্লাশী চৌকিতে ‘ধর্ষণের মিথ্যা অভিযোগ’ করায় এক নারী এনজিও কর্মীর বিরুদ্ধে বিজিবির করা ১০০ কোটি টাকার মানহানি মামলার অভিযোগ গঠন করেছেন আদালত।

সোমবার দুপুর ১২টার দিকে কক্সবাজারের জৈষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারাহর আদালতে এ মামলার অভিযোগ গঠন করা হয়। মামলাটির পরবর্তী তারিখে বিচার কাজ শুরু করারও আদেশ দেন বিচারক।

পরে আদালত চত্বরে বিজিবির আইনজীবী অ্যাডভোকেট সাজ্জাদুল করিম বলেন, ‘দেশের দায়িত্বশীল একটি বাহিনীর বিরুদ্ধে মিথ্যা ধর্ষণের অভিযোগ এনে চরম মানহানি করা হয়েছে। এনজিও কর্মী ফারজানা আক্তারের আইনজীবীরা তার অভিযোগের বিষয়টি গণমাধ্যমকর্মীদের উপর চাপানোর চেষ্টা করেছিল। কিন্তু ওই সময় তার দেয়া বক্তব্য আমাদের সংরক্ষণে ছিল। যার ফলে আদালত ৫০০ ধারায় অভিযোগ গঠন করে পরবর্তী বিচার কাজের জন্য আদেশ দেন।’

Banglabid

ফারজানার আইনজীবী অ্যাডভোকেট আব্দুর শুক্কুর এ আদেশে বিচার পাননি বলে অভিযোগ করে বলেন, ‘বিজ্ঞ আদালতে অভিযোগ গঠন না করার আবেদন করেছিলাম। কারণ মামলাটি একজন এনজিও কর্মীকে হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে। কিন্তু আদালত অভিযোগ গঠন করেছে। নিম্ন আদালতে যেহেতু সুবিচার পায়নি আমরা উচ্চ আদালতে যাবো।’

গত বছরের ৮ অক্টোবর টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়নের দমদমিয়া চেকপোস্টে নিয়মমাফিক অন্যদের সঙ্গে ব্লাস্টের এক নারী কর্মীকে তল্লাশি করা হয়। পরে ওই নারী বিজিবি সদস্যদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। তার বক্তব্য দিয়ে জাতীয় ও স্থানীয় অনেক গণমাধ্যম তাদের অনলাইন ভার্সনে প্রতিবেদনও প্রচার করে। এ নিয়ে হৈচৈ পড়ে যায়।

ঘটনার সত্যতা জানতে দ্রুত তৎপর হয়ে উঠে গোয়েন্দা সংস্থাসহ অন্যান্য গণমাধ্যম। পরে প্রশাসনিক নির্দেশে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসকরা পরীক্ষা করে সেই নারী এনজিও কর্মীর ধর্ষণের আলামত পাননি বলে রিপোর্ট দেন। এর পরিপ্রেক্ষিতে ঘটনাটি মিথ্যা দাবি করে গত ১০ নভেম্বর কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই নারীর বিরুদ্ধে ফৌজদারি ৫০০ ধারায় বিজিবির সুবেদার মোহাম্মদ আলি মোল্লা ১০০ কোটি টাকার মানহানির মামলা করেন।

Reneta

মামলাটি আমলে নেওয়ার পর আদালত সাত দিনের মধ্যে সাক্ষীদের জবানবন্দি নিয়ে বিস্তারিত প্রতিবেদন দাখিল করার জন্য টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।

সেই নির্দেশনায় মামলাটি তদন্ত করেন টেকনাফ থানার ওসি (অপারেশন) ইন্সপেক্টর শরিফুল ইসলাম। তিনি ওই বছরের (২০২০) ২২ নভেম্বর রোববার আদালতে প্রতিবেদন জমা দিলে চাঞ্চল্যকর মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়। প্রতিবেদন দাখিলের পর ওই এনজিও কর্মীর বিরুদ্ধে সমন জারি করেন আদালত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারী এনজিও কর্মীবিজিবিমানহানি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

মগবাজারে মোটরসাইকেল-অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপা, নিহত ২

আগস্ট ১০, ২০২৬

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশির মৃত্যুর আশঙ্কা

আগস্ট ১০, ২০২৬

এসএসসি-সমমানের ফল প্রকাশ আজ, অনলাইনে-এসএমএসে যেভাবে জানা যাবে

আগস্ট ১০, ২০২৬

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT