চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মিউজিক্যাল চেয়ারে’ রিয়াল-বার্সা, অ্যাটলেটিকোকে থামাবে কে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৬ অপরাহ্ন ১৫, ফেব্রুয়ারি ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার ‘মিউজিক্যাল চেয়ার’ খেলাটা বেশ জমে উঠেছে। এক রাতে বার্সা পয়েন্ট টেবিলে এগিয়ে যায় তো পরের রাতে রিয়াল। টেবিলের দ্বিতীয় ও তৃতীয় স্থান নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর হাড্ডাহাড্ডি পরিস্থিতির ফাঁকে কাজের কাজটা করে চলেছে এবারের লা লিগা শিরোপার অন্যতম দাবিদার অ্যাটলেটিকো মাদ্রিদ। তাদের যেন থামানোর কেউ নেই!

ন্যু ক্যাম্পে শনিবার রাতে দেপোর্তিভো আলাভেসকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে স্প্যানিশ টেবিলের দুইয়ে উঠে গিয়েছিল বার্সেলোনা। রোববার রাতে বার্নাব্যুতে ভ্যালেন্সিয়াকে ২-০তে হারিয়ে রিয়াল আবারও দুইয়ে ফিরেছে।

২৩ ম্যাচ খেলে ৪৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুইয়ে জিনেদিন জিদানের রিয়াল। এক ম্যাচ কম খেলে ৪৬ পয়েন্ট নিয়ে তিনে রোনাল্ড কোম্যানের বার্সা। শীর্ষে?

শীর্ষে ডিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ। সেটিও যেনতেন ব্যবধানে নয়। সবে ২১ ম্যাচ খেলে ৫৪ পয়েন্টে লা লিগা টেবিলে টপার শিরোপার অন্যতম দাবিদার অ্যাটলেটিকো।

রিয়াল-বার্সা যখন ৪টি করে ম্যাচ হেরেছে এ মৌসুমে, ড্রও করেছে সমান ৪টি করে ম্যাচে। সেখানে অ্যাটলেটিকো চলতি মৌসুমে ৩ ড্রর পিঠে হেরেছে মাত্র একটি ম্যাচে।

পরিসংখ্যানই বলে দেয় চলতি মৌসুমে কতটা উড়ন্ত গতিতে এগোচ্ছে সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ। রিয়াল-বার্সা যখন টেবিলের দুই ও তিন স্থান নিয়ে ইঁদুর দৌড়ে ব্যস্ত, তখন অ্যাটলেটিকো শিরোপার জন্য যেভাবে ছুটছে, তাদের থামানোর যেন কেউ নেই লা লিগায়!

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাটলেটিকোকোম্যানজিদানবার্সারিয়াললা লিগালিড স্পোর্টসসিমিওনে
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ক্ষমতায় গেলে আমেরিকা-কানাডায় সরাসরি ফ্লাইট চালু হবে: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে বাদ দিলে ১২ ফেব্রুয়ারির নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

বাংলাদেশের প্রতি সমবেদনা স্কটল্যান্ডের, হুঁশিয়ারি বড় দলগুলোকে

ফেব্রুয়ারি ৭, ২০২৬

কমার একদিনের ব্যবধানে আবারও বেড়েছে স্বর্ণের দাম

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচন উপলক্ষে ১১–১২ ফেব্রুয়ারি সারাদেশে দোকান ও শপিং মল বন্ধ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT