চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিসেম্বরে আসছে ফজলুর রহমান বাবুর ‘মাস্তুল’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৯ পূর্বাহ্ণ ২৫, মার্চ ২০১৯
বিনোদন
A A

ডিসেম্বরে আসছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা ফজলুর রহমান বাবু অভিনীত সিনেমা ‘মাস্তুল’। ছবির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মোহাম্মদ নূরুজ্জামান।

সিনেমাকারের ব্যানারে নির্মিত এই ছবির গল্প এগিয়েছে একটি তেলবাহী জাহাজের রান্নার কাজ করা বৃদ্ধ মকবুলের গল্প নিয়ে। মকবুল জাহাজের সবার মঙ্গল কামনা করেন। কিন্তু খালাসিরা তাকে মালিকের গুপ্তচর মনে করে। তাই অবজ্ঞা করা হয় তাকে। একদিন বন্দরে জাহাজ ভিড়লে পরিচয় হয় আশ্রয়হীন শিশু নূরার সঙ্গে। দুজনের মধ্যে সখ্য হয়। এরপর নতুন জটিলতা শুরু হয়। একপর্যায়ে মকবুল বাধ্য হয় নূরাকে নিশ্চিত এক বন্দরে নামিয়ে দিতে। সাথে দিয়ে দেয় মকবুলের পুরো জীবনের সঞ্চয়।

ফজলুর রহমান বাবু ছাড়াও ছবিতে আরও অভিনয় করেছেন দীপক সুমন, মুকুল রহমান, জুলফিকার চঞ্চল, শিকদার মুকিত এবং শিশু শিল্পী আরিফ।

৭ মার্চ নারায়ণগঞ্জের বন্দর এলাকায় শুটিং শুরু হয়ে ২০ মার্চ শেষ হয়। আগামী মাসের শুরুতে বাকি অংশের শুটিং শুরু হবে। ছবির বেশিরভাগ অংশের শুটিং হয়েছে শীতলক্ষ্যা-মেঘনা রুটের চলন্ত জাহাজে। ছবিটি ডিসেম্বরে মুক্তি পাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফজলুর রহমান বাবুমাস্তুললিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে আইসিই কর্মকর্তার গুলিতে অভিবাসী নিহত

জুলাই ৮, ২০২৬
রোডিও উৎসব ‘ক্যালগেরি স্ট্যাম্পিড’

ক্যালগেরি স্ট্যাম্পিডে পর্যটকদের ঢল, যোগ দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও

জুলাই ৮, ২০২৬

৫ ক্রুসহ পাকিস্তানে কার্গো বিমান নিখোঁজ

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রেললাইন ডুবে যাওয়ায় পর্যটক এক্সপ্রেসের পর কক্সবাজার এক্সপ্রেসও বাতিল

জুলাই ৮, ২০২৬

বড় দলের পক্ষে প্রভাব বিস্তার, ফিফার বিরুদ্ধে অভিযোগের আসল রহস্য

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT