চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাস্ক পরতে হবে মেট গালাতে, থাকছেন টিকটক-ইউটিউব তারকারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৫ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

বিশ্বের অন্যতম বড় ফ্যাশন ইভেন্ট মেট গালার আসর বসবে ১৩ সেপ্টেম্বর। নিউ ইয়র্কের সবচেয়ে গ্ল্যামারাস এই রাতে নামীদামী সব তারকারা আসেন বিচিত্র সব পোশাক পরে। মেকআপেও লক্ষ্য করা যায় বৈচিত্র্য। তবে এবার মেট গালার আসরেও মাস্কে মুখ ঢেকে রাখতে হবে তারকাদের।

তারকাদের সমাগম থাকায় পুরো বিশ্বের নজর থাকে এই ইভেন্টের দিকে। তবে অনেকেই মনে করছেন এবারের উৎসবের আবেদন অনেকটাই কম। আর তার কারণ, অতিথি তালিকায় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের আধিক্য।

করোনার কারণে উৎসবের মূল আয়োজক আনা উইন্টুরকে অতিথির সংখ্যা ৬০০ থেকে কমিয়ে ৪৫০ করতে হয়েছে। অনেকেই মনে করছেন সীমিত অতিথি তালিকায় নামীদামী তারকাদের বদলে টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউবারদের নিমন্ত্রণ দেয়ায় উৎসবের আভিজাত্য কমে গেছে।

‘এবছরের ইভেন্ট তরুণদের নিয়ে করা হবে, বয়স্কদের আমন্ত্রণ জানানো হয়নি। বড় তারকারা আগামী বছর আসবেন। তারা হয়তো দামী পোশাক পরে মাস্কে মুখ ঢেকে ফেলতে রাজিও হতেন না।’, বলেছেন উৎসব সংশ্লিষ্ট এক ব্যক্তি। তবে এই প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি ‘ভোগ’-এর মুখপাত্র।

মেট গালা নিউইয়র্ক শহরের আর্টস কস্টিউম ইন্সটিটিউট মেট্রোপলিটন মিউজিয়ামের জন্য আয়োজিত একটি বার্ষিক চাঁদা তোলার উৎসব। মেট গালাকে আনুষ্ঠানিকভাবে কস্টিউম ইন্সটিটিউট গালা বলা হয়। এটি মেট বল নামেও পরিচিত। প্রতি বছর এই ইভেন্ট আয়োজন করা হয় ভিন্ন ভিন্ন সব থিম নিয়ে। এবছরের থিম ‘ইন আমেরিকা: আ লেক্সিকন অব ফ্যাশন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেট গালালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT