চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফী ভাইয়ের কাছে অফকাটার শিখেছি: রাব্বি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০১ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

খালেদ মাহমুদ সুজন যখন জাতীয় দলে খেলেন, তখন পেস বোলিংয়ে স্থানীয় ‘আইডল’ ছিল না। যাদের দেখে উদ্বুদ্ধ হওয়া যায়, শেখা যায়। তবে এ প্রজন্মের পেসারদের সুযোগ অবারিত। মাশরাফী বিন মোর্ত্তজার মতো আইডল চোখের সামনেই। ক্যারিয়ারের পড়ন্ত বিকেলে এসেও নড়াইল এক্সপ্রেস যেভাবে পারফর্ম করে চলেছেন তা দেখে নতুনদের প্রায়ই শিখতে বলেন মাহমুদ। কতটা শিখছেন ক্রিকেটাররা? একটা উত্তর পাওয়া গেল এই প্রজন্মের কামরুল ইসলাম রাব্বির কাছে।

‘মাশরাফী ভাইকে যখন আমরা পাই, জানি না কে কীভাবে নেয়। আমি অফকাটার পুরোই মাশরাফী ভাইয়ের কাছে শিখেছি। তিনি নতুন এবং পুরনো বলে অনেক ভাল অফকাটার দিতে পারেন। আমার মনে হয় প্রত্যেক বোলারই যখন মাশরাফী ভাইকে পায়, কিছু শেখার তো অবশ্যই চেষ্টা করে। অবশ্যই তিনি বাংলাদেশের পেস বোলারদের আইডল।’

সাম্প্রতিক সময়ে পেস বোলিংয়ে বাংলাদেশের দুর্বলতা স্পষ্ট হয়েছে। প্রতিটি সিরিজের আগে কিংবদন্তি পেসার কোর্টনি ওয়ালশের অধীনে পুরোদমে পেস বোলিং ক্যাম্প হলেও মাঠে দেখা যায় না তার প্রয়োগ। সমস্যা আসলে কোথায়? রাব্বির মতে, আত্মবিশ্বাসে ঘাটতিই অন্য দলগুলোর পেসারদের সঙ্গে গড়ে দেয় বড় পার্থক্য।

‘আমি মনে করি এখানে সব কিছুই নির্ভুলভাবে করছি। ইয়র্কার বলেন, অফকাটার বলেন, সব কিছুই ভাল হচ্ছে। মাঠে কীভাবে প্রয়োগ করবো এটাই বড় ব্যাপার। আমি মনে করি আমরা যারা পেস বোলার আছি, তাদের আত্মবিশ্বাস বাড়াতে হবে। আমরা মাঠে হয়তো কনফিডেন্টলেস থাকি। হবে কী হবে না, সংশয়ে থাকি।’
মূর্তিকারিগর
‘বাইরের দেশের পেস বোলাররা এদিক থেকে অনেক আগানো। ওরা সবসময় ইতিবাচক থাকে। যখনই দেশের বাইরে খেলতে যাই, আমি ওদের কাছে ভাল বোলিংয়ের মন্ত্র জানতে চাই। মাশরাফী ভাইয়ের কাছেও জানতে চেয়েছিলাম। তিনি বলেছেন আত্মবিশ্বাস অনেক গুরুত্বপূর্ণ।’ বলেন রাব্বি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কামরুল ইসলাম রাব্বিপেস বোলিং ক্যাম্পমাশরাফী
শেয়ারTweetPin1

সর্বশেষ

সড়কপথে আজ ঢাকায় আসছেন ভারতের নতুন হাইকমিশনার

জুন ১২, ২০২৬

১০ এ ৬ পেলেন অর্থমন্ত্রী

জুন ১২, ২০২৬

দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের শঙ্কা

জুন ১২, ২০২৬

পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তা বদলি

জুন ১২, ২০২৬

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT