চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফী করোনা নেগেটিভ, স্ত্রী এখনও পজিটিভ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫১ অপরাহ্ন ১৪, জুলাই ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

গত ২০ জুন নিজের করোনাভাইরাস আক্রান্তের খবর দিয়েছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা। প্রায় সাড়ে তিন সপ্তাহের উদ্বিগ্ন অপেক্ষার ইতি টেনে মঙ্গলবার টেস্টে নেগেটিভ আসার খবর দিলেন টাইগারদের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সাংসদ।

তবে সহধর্মিণী দুই সপ্তাহ পেরিয়ে গেলেও করোনা টেস্টে এখনও পজিটিভ বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একই পোস্টে জানিয়েছেন মাশরাফী। স্ত্রীর জন্য দোয়া প্রার্থনা করেছেন।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নিজের ফেসবুক পাতায় মাশরাফী করোনা নেগেটিভ আসার সুখবর জানান। লেখেন, ‘আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন।

আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে ও আপনাদের সবার দোয়ায় আমার কনোরাভাইরাস পরীক্ষার ফল এসেছে নেগেটিভ। আজকে রাতেই ফল জানতে পেরেছি। এই পুরো সময়টায় যারা পাশে ছিলেন, দোয়া করেছেন, অনেকে উদ্বিগ্ন ছিলেন ও নানা ভাবে খোঁজ নিয়েছেন বা নেওয়ার চেষ্টা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা।

শনাক্ত হওয়ার পর দুই সপ্তাহের বেশি পেরিয়ে গেলেও আমার স্ত্রীর করোনাভাইরাস পরীক্ষার ফল এখনও পজিটিভ। তবে সবার দোয়ায় সে ভালো আছে। তার জন্য দোয়া প্রার্থনা করছি।

বাসায় থেকে চিকিৎসা নিয়েই আমি সেরে উঠেছি। যারা আক্রান্ত হয়েছেন, সবাই সাহস রাখবেন। আল্লাহর ওপর ভরসা রাখবেন। নিয়ম মেনে চলবেন।

Reneta

সবাই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। একসঙ্গে থেকে করোনাভাইরাসের সঙ্গে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।

আল্লাহ সবার সহায় হোন।’

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনাভাইরাসটাইগার ক্রিকেটবাংলাদেশ ক্রিকেটমাশরাফীলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রতীকী ছবি

ভূমিকম্পে কাঁপলো রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

লঙ্কানদের বিদায় নিশ্চিত করে সেমির দৌড়ে টিকে থাকল নিউজিল্যান্ড

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

ঢাকাকে ‘গ্রিন সিটি-ক্লিন সিটি’ গড়তে ডিএসসিসি’র চার অগ্রাধিকার কর্মসূচি

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

বিজেসির ট্রাস্টি বোর্ড পুনর্গঠন

ফেব্রুয়ারি ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT