চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালয়েশিয়ায় বাংলাদেশী ব্যবসায়ী অপহরণ ঘটনায় গ্রেফতার ৭

রুমন রেজারুমন রেজা
৪:৩৮ পূর্বাহ্ণ ২১, আগস্ট ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

মালয়েশিয়ায় বাংলাদেশী ব্যবসায়ী ফয়েজ আহমেদকে অপহরণের ঘটনায় র‌্যাব-১১ সদস্যরা অপহরণকারীর মূল হোতার স্ত্রীসহ ৭ জনকে নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করেছে।

এ সময় তাদের কাছ থেকে মুক্তিপণের ১৪ লাখ ৯৯ হাজার ৮১৪ টাকা উদ্ধার করা হয়।

শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীতে র‌্যাব-১১ এর সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান র‌্যাব-১১ এর অধিনায়ক (সিও) লেঃ কর্নেল  আনোয়ার লতিফ খান।

গ্রেফতারকৃতরা হলেন- অপহরণকারীদের মূল হোতা লোকমানের স্ত্রী শাকিলা আক্তার (৩০), আরেক অপহরণকারী জনির মা  মাহমুদা পারভীন (৫০), লোকমানের বোন আলেয়া বেগম (৪৫), লোকমানের ভগ্নিপতি আবুল কালাম আজাদ (৫২), লোকমারে ভাগ্নে আল-আমিন আসিক (২৬), আব্দুল্লাহ (৩৬) ও আওলাদ হোসেন (৩০)।

কর্নেল আনোয়ার লতিফ জানান, গত ২৩ জুলাই ঢাকার দক্ষিণখান এলাকার ব্যবসায়ী ফয়েজ আহম্মেদ (৬৬) ব্যবসায়িক  কাজে মালয়েশিয়া গমন করেন। ওই দিন সকালেই অজ্ঞাতনামা ৩-৪ জন অপহরণকারী ফয়েজ আহম্মেদকে অপহরণ করে।

এরপর অপহরণকারীরা বাংলাদেশে ফয়েজ আহমেদের  পরিবারের কাছে তার মুক্তিপণ হিসেবে এক কোটি টাকা দাবি করে। পরে ফয়েজ আহমেদের পরিবার বাধ্য হয়ে অপহরণকারীদের কথা মতো আত্মীয়-স্বজদের কাছে কয়েকবারে ২৮ লাখ টাকা নগদ ও বিভিন্ন ব্যাংকের মাধ্যমে পরিশোধ করে।

Reneta

তিনি আরো বলেন, ফয়েজ আহমেদ অপহরণকারীদের  হাত থেকে ছাড়া পেয়ে গত ১৯ আগস্ট বাংলাদেশে ফেরত আসে। এরপর অপহৃতের পরিবার ১৬ আগস্ট র‌্যাব-১১ এর কার্যালয়ে এসে অভিযোগ দায়ের করে।

সে অভিযোগের ভিত্তিতে র‌্যাব সদস্যরা নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও মুন্সীগঞ্জ থেকে অপহরণকারীদের আত্মীয়-স্বজনদের গ্রেফতার করা হয় এবং তাদের ব্যাংক একাউন্ট থেকে  ১৪ লাখ ৯৯ হাজার ৮১৪ টাকা উদ্ধার করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপহরণঅপহরণকারী
শেয়ারTweetPin

সর্বশেষ

১৫০ সিসির বেশি মোটরসাইকেল নিবন্ধনেও লাগবে টিআইএন

জুন ১১, ২০২৬

যোগাযোগ অবকাঠামো খাতে ৫৯ হাজার ৭৬৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

জুন ১১, ২০২৬

”দুর্যোগে সর্তকবার্তা মানলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমবে”

জুন ১১, ২০২৬
জাতীয় রাজস্ব ভবন। ছবি: জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েব সাইট

সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা

জুন ১১, ২০২৬

নারী-শিশুর উন্নয়নে ৫ হাজার ১৯৬ কোটি টাকা

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT