চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালয়েশিয়াকে উড়িয়ে বাংলাদেশের শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৫ পূর্বাহ্ণ ১৮, জানুয়ারি ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

কমনওয়েলথ গেমস ক্রিকেটের বাছাইপর্বের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। টি-টুয়েন্টির লড়াইয়ে মালয়েশিয়াকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে টিম টাইগ্রেস। কুয়ালালামপুরে স্বাগতিকদের মাত্র ৪৯ রানে থামিয়ে দেয় বাংলাদেশ। মাত্র ৮ ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় মেয়েরা।

ওপেনিং জুটি থেকে আসে ৩৮ রান। ১৯ বলে ২৮ রানের ইনিংস খেলে শামামী সুলতানা আউট হলে ভাঙে প্রথম উইকেট জুটি। জয় থেকে যখন ৬ রান দূরে তখন আউট হন আরেক ওপেনার মুর্শিদা খাতুন। এ বাঁহাতি ব্যাটার ১৬ বলে করেন ১৪ রান।

অধিনায়ক নিগার সুলতানা ৩ ও ফারজানা হক ৭ রানে অপরাজিত থেকে ১২ ওভার আগেই খেলা শেষ করেন।

কিনরারা একাডেমি ওভাল মাঠে সকালে টস জিতে আগে বোলিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক। সালমা-রুমানাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে রানের দিকে ছুটতে পারেনি স্বাগতিকরা। ২০ ওভার খেলেও দলীয় পঞ্চাশও করতে পারেনি। তারা হারায় ৯ উইকেট।

৪ ওভারে মাত্র ৪ রান খরচায় দুই উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন রুমানা আহমেদ। টি-টুয়েন্টিতে অভিষিক্ত পেস বোলার সুরাইয়া আজমিন ছন্দা ৪ ওভারে ৭ রান দিয়ে শিকার করেন দুটি উইকেট।

সালমা খাতুন, রিতু মনি ও নাহিদা আক্তার নেন একটি করে উইকেট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কমনওয়েলথ গেমস বাছাইটি-টুয়েন্টিবাংলাদেশ-মালয়েশিয়ারুমানা আহমেদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

আগস্ট ৫, ২০২৬

লোহিত সাগরে হামলায় ডুবে গেল ভারতীয় পণ্যবাহী জাহাজ

আগস্ট ৫, ২০২৬
সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত

সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা গ্রেপ্তার

আগস্ট ৫, ২০২৬

শ্রীলঙ্কায় প্রবল বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে অনেক হতাহত

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাটের নির্মাণকাজ সেপ্টেম্বরে শুরু: গৃহায়ন প্রতিমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT