বঙ্গবন্ধু কাপ কাবাডিতে মালয়েশিয়াকে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ।
রোববার শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে হওয়া ম্যাচে মালয়েশিয়াকে ৫৬-২১ পয়েন্টে হারিয়েছে স্বাগতিকরা।
এর আগে গত শনিবার ইংল্যান্ডকে ৪৫-১৬ পয়েন্টে হারিয়ে বিধ্বস্ত করে বাংলাদেশ টুর্নামেন্টে শুভ সূচনা পায়।
ওই ম্যাচ শেষে স্বাগতিক অধিনায়ক তুহিন জানান,‘আমরা প্রথম ম্যাচ জিতে খুশি। কোচের পরিকল্পনা মতো খেলতে পেরেছি। সবাই ভালো খেলেছে। আমরা এই ধারাবাহিকতা ধরে অপরাজিত চ্যাম্পিয়ন হতে চাই।’







