চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালিতে জঙ্গি হামলায় জাতিসংঘ শান্তিরক্ষীসহ নিহত ১৩

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৯ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০১৫
আন্তর্জাতিক
A A

মালিতে জঙ্গি হামলায় জাতিসংঘের পাঁচজন শান্তিরক্ষী সদস্য সহ অন্তত ১৩ জন নিহত হয়েছে। দেশটির মধ্যঞ্চলীয় শহর সেভারির একটি হোটেলে হামলা চালায় জঙ্গিরা।

পাঁচ সদস্য নিহত হওয়া ছাড়াও জাতিসংঘের আরো চার সদস্যকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। হামলার ২৪ ঘণ্টার পর ওই চারজনকে একটি কাঠের আলমারির ভেতর থেকে উদ্ধার করা হয়। তারা নিজেদের মোবাইল ফোনের মাধ্যমে বাইরের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। মালিতে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের সেনা সদস্য থাকলেও তারা সবাই নিরাপদে আছেন।

প্রথমে একটি সেনাঘাটিতে হামলার পর হোটেল আক্রমণ করে জঙ্গিরা। পরে মালির সরকারি সেনারা এসে জিম্মি দুঃদর্শার অবসান ঘটান। কোনো পক্ষ এখনো হামলার দায় স্বীকার করেনি।

সংঘর্ষে তিন বন্দুক নিহত ও সাতজনকে আট করা হয়েছে। এসময় সরকারি বাহিনীর পাঁচ সেনা নিহত হয়।

মালিতে জাতিসংঘের শাস্তিরক্ষী মিশন ‘মাইনুসমা’ এক বিবৃতিতে জানায়, নিহতদের মধ্যে দুইজন ইউক্রেনীয়, একজন নেপালি, একজন সাউথ আফ্রিকান ও অপরজন মালির নাগরিক।

নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করে সাউথ আফ্রিকা। আর ইউক্রেন জানিয়েছে, ওই ঘটনায় তাদের চারজন নাগরিক ক্ষতিগ্রস্ত হয়েছে, এরমধ্যে এক জন মারা গেছে।

Reneta

রাজধানী বামাকো থেকে বিবিসি’র সংবাদদাতা অ্যালেক্স ডুভাল স্মিথ জানান, গত কয়েক বছর ধরেই ইসলামী বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে মালি সরকার। গত কয়েক মাস ধরে বিদ্রোহীরা দেশটির উত্তরাঞ্চলে নজর দিয়েছে। এখানে ফ্রান্স ও জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ঘাটি রয়েছে।

২০১৩ সালের জুলাই থেকে মালির নিরাপত্তার দায়িত্ব নেয় ফ্রান্স ও জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী। একই বছরের জানুয়ারিতে ইসলামী বিদ্রোহীরা রাজধানী বামাকোর দিকে অগ্রসর হওয়া ঘোষণা দিলে হস্তক্ষেপ করে দেশটির সাবেক উপনিবেশিক শক্তি ফ্রান্স।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গিজঙ্গি হামলাজাতিসংঘমালি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT