চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্চে বাংলাদেশ, ভারতকে নিয়ে শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৪ পূর্বাহ্ণ ১৮, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A

২০১৮ সালের মার্চে বাংলাদেশ, ভারতকে নিয়ে টি-টুয়েন্টি ত্রিদেশীয় সিরিজের ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। শুক্রবার এক বিবৃতিতে তারা জানায়, টুর্নামেন্টটি শুরু হবে ৮ মার্চ। চলবে একই মাসের ২০ তারিখ পর্যন্ত।

টুর্নামেন্টের নাম দেয়া হয়েছে নিধাস ট্রফি। শ্রীলঙ্কার ৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষে এই সিরিজ আয়োজন করা হচ্ছে। ঘটনাক্রমে ওই মাসেই ক্রিকেটের ৭০ বছর উদযাপন করবে দেশটি।

এই সিরিজটির ঘোষণা মূলত গত বছর মার্চে দেয়া হয়েছিল। বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফরে গেলে ‘নিধাস ট্রফি’র কথা জানানো হয়। তখন অবশ্য বলা হয়েছিল, ২০১৮ সালের ১৫ থেকে ৩০ মার্চ এটি অনুষ্ঠিত হবে। ৪ ফেব্রুয়ারি দেশটির স্বাধীনতা দিবস হলেও আগামী বছরের মার্চে আয়োজন করা হচ্ছে এই টি-টুয়েন্টি টুর্নামেন্ট।

জানা গেছে, কলম্বোর প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে  মোট সাতটি টি-টুয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ  ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের বরাত দিয়ে লঙ্কান ক্রিকেট বোর্ড বিবৃতিতে বলেছে, ‘বাংলাদেশের ক্রিকেটে শ্রীলঙ্কা এবং ভারতের অবদান অনস্বীকার্য। এই আমন্ত্রণ পরিষ্কার করে শ্রীলঙ্কান ক্রিকেটের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কতটুকু ভালো।’

ভারতীয় বোর্ডের সিইও রাহুল জোহরি বলেছেন, ‘শ্রীলঙ্কার ৭০ বছর উদযাপনের সঙ্গী হতে পেরে আমরা গর্বিত। শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মতো কাছের বন্ধু বিসিসিআইয়ের নেই।’

Reneta

টুর্নামেন্টের সব ম্যাচ রাতে অনুষ্ঠিত হবে। ফাইনালের আগে প্রত্যেক দল একে-অপরের সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশভারতশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: জাতীয় বাজেট ২০২৬-২৭

বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম

জুন ১১, ২০২৬

বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

জুন ১১, ২০২৬

রাতে পর্দা উঠছে বিশ্বকাপের, যা কিছু জানার আছে

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাজেট ঘোষণার দিন স্বর্ণের দাম কমেছে প্রায় সাড়ে ৪ হাজার

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT