চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন সরকারের বৈশ্বিক ব্যাংকিং ব্যবস্থা হ্যাকের তথ্য ফাঁস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১০ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০১৭
আন্তর্জাতিক, তথ্যপ্রযুক্তি
A A

মার্কিন গোয়েন্দা সংস্থা এনএসএ আন্তর্জাতিক ব্যাংকিং সিস্টেম বিষয়ক যে বিপুল পরিমাণ গোপন তথ্য হ্যাক করেছে, সেই তথ্য-প্রমাণ ‘শ্যাডো ব্রোকারস’ নামের আরেকটি হ্যাকার গ্রুপ হ্যাক করে অনলাইনে ফাঁস করেছে বলে জানিয়েছে বিবিসি।

ফাঁস হওয়া নথিপত্রে পাওয়া তথ্য অনুসারে, প্রথম হ্যাকিংটির পেছনে আমেরিকান সরকারের হাত রয়েছে বলে অভিযোগ উঠেছে।

ফাঁস হওয়া তথ্যগুলো থেকে বিশ্লেষকরা মনে করছেন, বৈশ্বিক ব্যাংকিং যোগাযোগ ব্যবস্থা ‘সুইফট’-এ বিশেষ ধরণের হ্যাকিং টুলের মাধ্যমে নজরদারির জন্য মার্কিন এই গোয়েন্দা সংস্থাটি হ্যাকিং হামলা চালিয়েছে। কেননা যেসব টুলের সাহায্যে হ্যাক করা হয়েছে, মার্কিন নিরাপত্তা সংস্থা এনএসএ সেগুলো তৈরি করেছে বলে বিশেষজ্ঞদের ধারণা।

Banglabid

এমন একটি ‘হ্যাককাণ্ড’ যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক অার্থিক লেনদেন সম্পর্কে প্রচুর তথ্য দিতে পারে এবং এর মাধ্যমে দেশটি সহজেই গোপনে এই লেনদেন মনিটর করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট গবেষকরা।

এছাড়া কালোবাজারে এই তথ্য বিক্রি করলে ২০ লাখ মার্কিন ডলারেরও বেশি অর্থ পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

সম্প্রতি মাইক্রোসফটের একটি নিরাপত্তাজনিত ত্রুটির বিষয়টি গোপন রাখার কারণেও সমালোচিত হয়েছে এনএসএ

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী হ্যাকিংয়ের এই খবরটি যদি পুরোপুরি সত্যি হয় এবং সেগুলো যদি আসলেই সুইফট সংশ্লিষ্ট তথ্য হয়, তবে সম্ভবত এটি ২০১৩ সালে সাবেক সিআইএ কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের মাধ্যমে উইকিলিকসে তথ্য ফাঁসের পর এনএসএ’র সবচেয়ে বড় নথিপত্র ফাঁসের ঘটনা।

Reneta

এনএসএ’র এই ব্যাংকিং সিস্টেম হ্যাক করার নথিপত্র ফাঁসের পর টুইটারে স্নোডেন বলেছেন, এটি হচ্ছে ‘সব ডিজিটাল তথ্য চুরির মা’।

সম্প্রতি আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ‘সব বোমার মা’ বোমা ফেলার প্রসঙ্গ টেনে এই কথাটি বলেন স্নোডেন।

অনেক বিশেষজ্ঞ এই ডিজিটাল তথ্য মনিটরের বিষয়টি বিশ্বাসযোগ্য বলে উল্লেখ করেছেন। তবে সুইফট, এনএসএ’সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো বিষয়টি অস্বীকার করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হ্যাকিং
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT