চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারা গেছেন ‘ফ্রেন্ডস’ তারকা জেমস মাইকেল টাইলর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২২ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০২১
বিনোদন
A A

মারা গেছেন জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ফ্রেন্ডস’ তারকা জেমস মাইকেল টাইলর। আমেরিকান সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী জানা গেছে, ৫৯ বছরে মারা গেলেন এই অভিনেতা।

২০১৮ সাল থেকেই প্রস্টেট ক্যান্সারের সমস্যায় ভুগছিলেন টাইলর। অবশেষে মরণব্যাধি এই রোগের কাছে হেরে নিজের লস অ্যাঞ্জেলসের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা। তবে তার এভাবে চলে যাওয়াকে মেনে নিতে পারছেন না তার ভক্ত অনুরাগীরা।

মাইকেল টাইলরের মৃত্যুতে শোকজ্ঞাপন করা হয়েছে ‘ফ্রেন্ডস’র অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে। যেখানে লেখা হয়েছে, ‘ওয়ার্নার ব্রাদারস টেলিভিশন জেমসকে হারিয়ে ফেলার যন্ত্রণায় শোক প্রকাশ করছে, যে ফ্রেন্ডস-র একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। ওর পরিবার, বন্ধু, অনুরাগী ও সহকর্মীদের জন্য আমাদের পক্ষ থেকে সমবেদনা রইল।’

‘ফ্রেন্ডস’ এর কমবেশি ১০টি সিজনের ১৫০টি এপিসোডে দেখা মিলেছিল টাইলরের। তিনি মূলত একজন কফি শপের ম্যানেজারের চরিত্রে অভিনয় করেছিলেন।

‘ফ্রেন্ডস’ ছাড়াও টাইলরকে দেখা গিয়েছে ‘স্ক্রাবস’, ‘সবরিনা দ্য টিনেজ উইচ’, ‘মডার্ন মিউজিক’র মতো টিভি সিরিজে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মারা গেছেন
শেয়ারTweetPin

সর্বশেষ

জনস্বাস্থ্য সুরক্ষায় এনজিও বিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

জুন ১৭, ২০২৬

শিক্ষামন্ত্রীর সামনে অভিনব কৌশলে বাজেট বৈষম্যের প্রতিবাদ করল জবি ছাত্রশক্তি

জুন ১৭, ২০২৬

সময় এসেছে মেসিকে সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় মেনে নেয়ার: রোনাল্ডো

জুন ১৭, ২০২৬
বজ্রপাত: ছবি প্রতীকী

ফেনীতে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু

জুন ১৭, ২০২৬

‘বিদেশি বিনিয়োগ মানে শুধু টাকা নয়, একই সঙ্গে নলেজ ও টেকনোলজি ট্রান্সফার’

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT