চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারা গেছেন নাট্যকার মান্নান হীরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১০ অপরাহ্ন ২৩, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

নাট্যকার মান্নান হীরা মারা গেছেন। বুধবার রাত ৮টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

প্রখ্যাত এই নাট্যকারের মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করে নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ বলেন, বাসায় অসুস্থতা অনুভব করলে তাকে কাকরাইলে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর পরই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগেও হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মান্নান হীরা। মামুনুর রশীদ বলেন, ওর তো আগে থেকেই হার্টে সমস্যা ছিল। হাসপাতালে ভর্তি হয়েছিল। এবার আর হাসপাতালে যাওয়ার সুযোগ দিলো না। তার আগেই মারা গেছে।

মান্নান হীরার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টা থেকে ১২ পর্যন্ত জাতীয় নাট্যশালা প্রাঙ্গণে রাখা হবে। এরপর সেগুনবাগিচা মসজিদে জানাজা শেষে মরদেহ দাফনের জন্য সিরাজগঞ্জের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।

মান্নান হীরার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মান্নান হীরা পথনাটক পরিষদের সভাপতি ও আরণ্যক নাট্যদলের সভাপতির দায়িত্ব পালন করেন। তার উল্লেখযোগ্য নাটকগুলির মধ্যে ‘ক্ষুদিরামের দেশে’, ‘জননী বীরাঙ্গনা’, ‘লাল জমিন’, ‘ভাগের মানুষ’, ‘ময়ূর সিংহাসন’,‘সাদা-কালো’।

Reneta

২০০৬ সালে তিনি নাটক শ্রেণিতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। ২০১৪ সালে শিশুতোষ চলচ্চিত্র ‘একাত্তরের ক্ষুদিরাম’ তৈরি করেন। এছাড়া ‘গরম ভাতের গল্প’ ও ‘৭১-এর রঙপেন্সিল’ নামে দুটি স্বল্পদৈর্ঘ্যও পরিচালনা করেন তিনি।

 

Jui  Banner Campaign
ট্যাগ: আরণ্যকনাটকনাট্যকারমান্নান হীরালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT