চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানুষের পাশে থেকো, মানুষের কথা বল

শঙ্খ ঘোষশঙ্খ ঘোষ
১২:৩৫ পূর্বাহ্ন ০১, অক্টোবর ২০১৮
বাংলাদেশ, মতামত
A A
চ্যানেল আই

বাংলাদেশ টেলিভিশনের বয়স তিপ্পান্ন বছর। আর সেই দেশে বিশেষ একটি টেলিভিশন চ্যানেল ঊনিশ বছর পূর্ণ করে বিশে পা দিচ্ছে এবার। অর্থাৎ এবার তারা ভরা যৌবনে। নতুন নতুন দিগন্তে পৌঁছবার স্বপ্ন আর শপথ নিয়ে নতুনভাবে পথচলা শুরু হবে তার। এই মুহূর্তে চ্যানেল আইয়ের চলার পথে আমার সম্পূর্ণ শুভেচ্ছা রইল।

বাংলাদেশে বৈদ্যুতীন মাধ্যমের পথচলার হিসেবে এই প্রতিষ্ঠান অনেক নবীন। ১৯৯৯ সালের ১ অক্টোবর পথ চলা শুরু চ্যানেল আইয়ের। প্রথম দিন যে চমক দিয়ে তারা শুরু করেছিল পরবর্তীতে চলার পথগুলোতে সেটি তারা মলিন হতে দেবে না বলেই বিশ্বাস করি। বাঙালির সংস্কৃতি, বাঙালির মননকে তারা বিশ্বজনীন করে তুলতে পেরেছে কিংবা পারার পথে সেই শুভ কামনা সঙ্গে থাকছে শুভক্ষণে। প্রতিষ্ঠানটি মানুষের তথ্য-তৃষ্ণা দূর করার পাশাপাশি বাঙালির মূল্যবোধকে গর্বিত লক্ষ্যে পৌঁছে দিতে তার অঙ্গীকারের সঙ্গে নমনীয় হবে না সেই প্রত্যাশা।

এপারে বসে ওপারের বাংলাদেশের এই চ্যানেলটিকে জন্মদিনের জন্য কটি লাইন লিখতে গিয়ে বারবার মনে পড়ছে রণাঙ্গনে বাংলাদেশের মুখ। যুদ্ধদিনের সেই বাংলাদেশ আজ আলো ছড়াচ্ছে সেই আলোর দ্যুতি হয়ে নদীমাতৃক আর সবুজে ভরা কৃষিনির্ভর বাংলাদেশে। চ্যানেল আই মাটি আর মানুষের একমাত্র নির্ভরতার ক্যানভাস হয়ে বাড়তে থাকুক বারবার সেই আশীর্বাদ করছি।

দেশ গঠনের জন্য যদি কোনও বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া না যায় তাহলে টেলিভিশন চ্যানেল গড়ার মূল উদ্দ্যেশটাই নষ্ট হয়ে যায়। সামাজিক দায়বদ্ধতা এবং মানব জাতির উন্নয়নের লক্ষ্যেই নিত্যনতুন কর্মসূচি নিয়ে চ্যানেল আই এগিয়ে যাক।

‘হৃদয়ে বাংলাদেশ’ এই কথাটি সবাইকে টান দিতে পারে সহজে। দেশের প্রকৃত ইতিহাস সংস্কৃতি এই সবকিছুরই সঙ্গে সবাই যাতে আদ্যন্ত ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়তে পারে, সেই লক্ষ্য নিয়েই চ্যানেল আইয়ের কর্মসূচি। এর চেয়ে ভালো কাজ আর কীইবা হতে পারে। গোটা পৃথিবীজুড়ে বাংলা ভাষায় যারা কথা বলেন, তাদের সবারই পক্ষে এ এক আনন্দসংবাদ। শুভক্ষণে এটুকুই চাইছি অন্যায়ের কাছে নতজানু নয়, মানুষের পাশে থেকো, মানুষের কথা বল, মানুষের ব্রিজ হয়ে শতবর্ষ পূরণ কর।

Jui  Banner Campaign
ট্যাগ: ২০ বছরে চ্যানেল আইচ্যানেল আইচ্যানেল আইয়ের জন্মদিনশঙ্খ ঘোষ
শেয়ারTweetPin

সর্বশেষ

শপথ নিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের এমপিরা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় মালদ্বীপের প্রেসিডেন্ট

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

ডিউটি ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না বিএনপির সংসদ সদস্যরা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

১১ দলীয় জোটের দুইটি শপথের কোনোটিই না নেওয়ার ইঙ্গিত

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

সংসদীয় দলের নেতা নির্বাচিত তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT