চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানসিক রোগের ডাক্তারের কাছে পরমব্রত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৬ অপরাহ্ণ ২৩, মার্চ ২০১৭
বিনোদন
A A
‘মন্দবাসার গল্প’ ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায়

‘মন্দবাসার গল্প’ ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায়

মানসিক রোগের ডাক্তারের কাছে যেতে হয়েছে পরমব্রত চট্টোপাধ্যায়কে, ভারতের বাংলা ছবির এ সময়ের অন্যতম জনপ্রিয় নায়ক। বললেন, ‘অনেক বার গিয়েছি আমি। আমার তো মনে হয় প্রত্যেকের যাওয়া উচিত। আসলে এখন সম্পর্কগুলো যেভাবে জটিল হয়ে গিয়েছে, আমাদের যেভাবে মাল্টিটাস্কিং করতে হয়, তাতে তো মনের কথা বলার জন্য প্রত্যেকের সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া উচিত। মনের কথা শেয়ার করতে হবে তো।’

এ তো গেল ভারতীয় সংবাদ মাধ্যমের কাছে পরমব্রতর বাস্তব জীবনের কথা। এবার পর্দার খবর। ভারতের পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে আগামীকাল মুক্তি পাচ্ছে পরমব্রত অভিনীত ‘মন্দবাসার গল্প’ ছবিটি। পরিচালক তথাগত বন্দ্যোপাধ্যায়। ছবিতে আরও অভিনয় করেছেন পাওলি দাম, ইন্দ্রাশিস রায়, কৌশিক মিত্র, সায়নি ঘোষ, দীপঙ্কর দে প্রমুখ।

‘মন্দবাসার গল্প’ ছবির শুটিংয়ের ফাঁকে পাওলি দাম, পরমব্রত ও কৌশিক মিত্র

‘মন্দবাসার গল্প’ ছবিতে মানসিক রোগের ডাক্তারের ভূমিকায় অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। বললেন, গল্পের কেন্দ্রে রয়েছেন একজন নারী। আর তাঁকে ঘিরে তিনজন পুরুষ। যাঁর মধ্যে একজন তিনি।

Banglabid

‘মন্দবাসা’র মানেটা কী? পরমব্রত বললেন, ‘অভিধানে এই শব্দটা নেই। তাই নিজের নিজের প্রেক্ষিত খুঁজে নিতে হবে। তবে এই ছবির ভাবনার জায়গা থেকে বলতে পারি মন্দবাসা আমার কাছে অবসেশন। আজ কেউই কম-বেশি নর্মাল নন। কারণটা হয়ত কারও ক্ষেত্রে প্রেম, কারও ক্ষেত্রে শিল্পসৃষ্টি। আর তাই নিয়েই মন্দবাসায় থাকেন।’

‘মন্দবাসার গল্প’ ছবির ট্রেলার :

https://www.youtube.com/watch?v=ACIrZwaiAgw

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পরমব্রত চট্টোপাধ্যায়
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT