চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানবতাবিরোধী অপরাধে ছেলেসহ জাপা এমপি হান্নান গ্রেফতার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৮ পূর্বাহ্ণ ০১, অক্টোবর ২০১৫
বাংলাদেশ
A A

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহের ত্রিশালের জাতীয় পার্টির এমপি আব্দুল হান্নান ও তার ছেলে রফিক সাজ্জাদ গ্রেফতার। শহীদ মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের স্ত্রী রহিমা খাতুনের দায়ের করা এক মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্থানান্তরের পরে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

আজ বৃহস্পতিবার গুলশানের বাসভবন থেকে তাদের গ্রেফতার করেছে পুলিশ।

মামলার অপর আসামিরা হলেন-ময়মনসিংহ শহরের ৩ নং কলেজ রোড গোলকীবাড়ি এলাকার জামায়াত নেতা মো: ফখরুজ্জামান ও গলগণ্ডা এলাকার গোলাম রব্বানী।

মামলার বিবরণে জানা যায়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন এম এ হান্নান ময়মনসিংহ জেলা শান্তি কমিটির সাধারন সম্পাদক এবং মো: ফখরুজ্জামান ও গোলাম রব্বানী আলবদর বাহিনীর সশস্ত্র সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে ৯ আগষ্ট বিকেলে ত্রিশালের বৈলর ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমানকে গৌরীপুরের ভাঙ্গনামারি চর থেকে ধরে আনেন।

পরে তাকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন ব্রহ্ম‏পুত্র নদের তীরে একটি টর্চার সেলে প্রকাশ্য দিবালোকে দু’চোখ উপড়ে ফেলে ও ডান হাত ভেঙ্গে দিয়ে এম এ হান্নান নিজে গুলি করে হত্যা করেন। পরে লাশ ফেলে দেন ব্রহ্মপুত্র নদে। এরপর আসামিরা তাদের বাড়ীঘর লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগ করেন।

১৯৭১ সালে এমপি হান্নান মুসলিম লীগের নেতা ছিলেন, পরে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুদ্ধাপরাধীর বিচার
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT