চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদ্রাসার ছাত্রকে গলাকেটে হত্যার চেষ্টা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০১ অপরাহ্ন ০৪, জুন ২০২২
অপরাধ, কুড়িগ্রাম, জনপদ
A A

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় রৌমারী ইসলামীয়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্র হাবিবুর রহমানকে গলা কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা, আহত ছাত্র হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাবিবুর রহমান রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের বালিয়ামারী ক্যাম্প পাড়ার তারা মিয়ার ছেলে।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ওই হাফেজিয়া মাদ্রাসার সামনে থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তার অবস্থা আশংকামুক্ত বলে জানান চিকিৎসক।

ওই মাদ্রাসার ছাত্ররা জানায়, তিনজন অজ্ঞাত যুবক তাকে কথা বলার জন্য পার্শ্ববর্তী নির্মাণাধীন একটি ভবনে নিয়ে যায়। এক পর্যায়ে আচমকা তাকে জাপটে ধরে গলা কেটে হত্যা করার চেষ্টা করেছে।

রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ জানান, মাস খানেক আগে ওই ছাত্র জামালপুরের একটি মাদ্রাসা থেকে এখানে এসেছে বলে জেনেছি। ঘটনা তদন্তে পুলিশ কাজ করছে।

Jui  Banner Campaign
ট্যাগ: গলা কেটে হত্যাদুর্বৃত্তরা
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT