চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদারীপুরে যুবলীগ কর্মীকে কুপিয়ে আহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৭ অপরাহ্ণ ০৮, জুন ২০২১
জনপদ, মাদারীপুর
A A
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মাদারীপুরে যুবলীগ কর্মী সজিব খানকে (২৮) কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে পাঠানো হয়েছে রাজধানীর পঙ্গু হাসপাতালে।

সোমবার রাত ১০টার দিকে শহরের কুলপদ্বী চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। আহত সজিব মাদারীপুর সদর উপজেলা যুবলীগ কর্মী ও কুলপদ্বী বকুলতলা এলাকার মৃত মানিরুজ্জামান খানের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিল সজিব। শহরের কুলপদ্বী চৌরাস্তা এলাকায় মোটরসাইকেল থামিয়ে একটি দোকান থেকে বাজার-সদায় করছিল সে। হঠাৎ ১০ থেকে ১৫ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাথারি কোপাতে থাকে। সজিবের চিৎকারে আশাপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। অচেতন অবস্থায় সজিবকে প্রথমে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অবস্থার অবনতি হলে তাকে পাঠানো হয় ফরিদপুর মেডিকেলে। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় সজিবকে মঙ্গলবার ভোরে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠান চিকিৎসকরা।  ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামরুল ইসলাম মিঞা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভির একটি ফুটেজ থেকে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আহতকুপিয়েমাদারীপুরযুবলীগ কর্মী
শেয়ারTweetPin

সর্বশেষ

কিংবদন্তি পেলের মতো যে কীর্তিতে নাম লেখালেন ইয়ামাল

জুন ২২, ২০২৬

বিশ্বকাপের জায়ান্ট স্ক্রিনে ‘নিষিদ্ধ’ কিংবদন্তির নাম

জুন ২২, ২০২৬

ওয়েরজাবালের জোড়া গোল, সৌদি আরবকে সহজেই হারাল স্পেন

জুন ২২, ২০২৬

অযু করার সময় বজ্রপাতে মাদ্রাসার ৩ ছাত্র নিহত

জুন ২১, ২০২৬

প্রকৃতি ও জীবন ক্লাব ভৈরবের নতুন কমিটি, পরিবেশ রক্ষায় কর্মপরিকল্পনা

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT