চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদকের আড্ডা থেকে শ্রমিক লীগ নেতা আটক

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১:২৫ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০১৯
কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের উখিয়ায় মাদকের আড্ডা থেকে গিয়াস উদ্দিন সুজন (২৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক সুজন উখিয়া শ্রমিক লীগের সাধারণ সম্পাদক।

সোমবার রাত ৯টার দিকে হলদিয়াপালং মনির মার্কেট এলাকায় সুজনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় আরও দু’জনকে আটক করেছে পুলিশ।

পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিকারুজ্জামান চৌধুরী প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

Banglabid

আটককৃত অন্য দু’জন হলেন-রুমখা চরপাড়া গ্রামের আনোয়ার হোসেন (২২) ও ফলিয়াপাড়া গ্রামের শাহাজাহান (২৮)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুর বলেন: ‘আমাদের কাছে তথ্য ছিল ওই বাড়িতে নিয়মিত মাদকের আড্ডা বসে এবং বিভিন্ন এলাকার মাদকসেবীরা তার বাড়িতে এসে মাদক সেবন করতো। এ ব্যাপারে থানা পুলিশের নজরদারি ছিল। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উখিয়া থানা পুলিশের একটি দল বাড়িতে অভিযান পরিচালনা করে মাদকের বিভিন্ন সরঞ্জামসহ তিনজনকে আটক করে। এ সময় সুজনের মা আসামিদের নিয়ে যেতে বাধা দেওয়ায় তাকেও আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।’

গত বছরের ৩০ অক্টোবর কক্সবাজার বিমানবন্দর থেকে ১ হাজার ৯২৫ পিচ ইয়াবাসহ সুজনের মা আটক হয়েছিলেন। তিনি নভোএয়ারের যাত্রী ছিলেন। বিমানবন্দরের যাত্রী ভবনে প্রবেশ করার সময় গেটে তল্লাসির সময় তার ভ্যানিটি ব্যাগে ইয়াবা ধরা পড়ে। পরে ভ্যানিটি ব্যাগ থেকে ১ হাজার ৯২৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

Reneta

সেসময় কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করে পুলিশ। সেই মামলায় জামিনে থাকাবস্থায় পুনরায় ইয়াবা কারবারে জড়িয়ে পড়েন সুজনসহ তার মা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আটক
শেয়ারTweetPin

সর্বশেষ

তাসকিনের সফল বড়শি অভিযান, ক্যারি-জ্যাকের সাথে আড্ডা-মাছ শিকার

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বহিষ্কৃত জামায়াত নেতা গাজী নজরুলের ৮ সপ্তাহের আগাম জামিন

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

আলোচনার টেবিলে বাংলাদেশ-ভারত সম্পর্ক

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিন আহমদকে গুমের ঘটনায় যে ২ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

আগস্ট ১০, ২০২৬

বড় চমকের প্রস্তুতি, দুই বিশ্বকাপজয়ীর খুব কাছাকাছি বার্সা, আছে এক আর্জেন্টাইন

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT