চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদকবিরোধী অভিযান: কয়েক জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৯

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৪ অপরাহ্ণ ২৪, মে ২০১৮
অপরাধ
A A
বন্দুকযুদ্ধ-মাদকবিরোধী অভিযান

ফাইল ছবি

মাদকবিরোধী অভিযানের সময় র‌্যাব-পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, সাতক্ষীরা, মাগুরা ও নারায়ণগঞ্জে ৯ জন নিহত হয়েছে। ওই সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে এসব ‘বন্দুকযুদ্ধ’ ও গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ বলছে, নিহতরা মাদক ব্যবসায়ী এবং তাদের বিরুদ্ধে মামলা আছে।

কুমিল্লা
কুমিল্লার আমানগন্ডা ও চৌয়ারায় পুলিশ অভিযানে গেলে মাদক ব্যবসায়ীরা গুলি ছোড়ে। সে সময় বন্দুকযুদ্ধে আহত অবস্থায় বাবুল মিয়া ওরফে লম্বা বাবুল ও রাজিবকে আটক করা হয়। পরে তাদের মৃত্যু হয়।

কুমিল্লায় ওই বন্দুকযুদ্ধে কয়েকজন পুলিশ সদস্য আহত হন বলে জানানো হয়েছে।

নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী সেলিম ওরফে ফেন্সি সেলিম নিহত হয়েছে।

Reneta

মাগুরা
মাগুরা শহরতলীর পারনান্দুয়ারী হাউজিং প্রজেক্ট এলাকায় আইয়ুব শেখ ও মিজানুর রহমান কালুর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এরা র‌্যাব-পুলিশের সঙ্গে নয়, বরং মাদক ব্যবসায়ীদের দু’ পক্ষের বন্দুকযুদ্ধে তারা নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সাতক্ষীরা
সাতক্ষীরায়ও একজনের গুলিবিদ্ধ মরদেহ পাওয়ার কথা জানিয়ে পুলিশ বলছে, ঘটনাস্থলে মাদক থাকায় নিহত ব্যক্তি মাদক ব্যবসায় জড়িত ছিল বলে ধারণা করা হচ্ছে।

মাদক নির্মূলে প্রধানমন্ত্রীর নির্দেশের পর দেশের বিভিন্ন জেলায় গত কয়েকদিনে ‘বন্দুকযুদ্ধে’ অন্তত ৫০ জন নিহত হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্দুকযুদ্ধমাদকবিরোধী অভিযানলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT