চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঐক্যবদ্ধ থাকলে যেকোন নির্বাচনে জয়লাভ করা সম্ভব: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২১ অপরাহ্ণ ০৬, জুন ২০১৮
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে যেকোন নির্বাচনে জয়লাভ করা সম্ভব। এছাড়া চলমান জঙ্গিবাদ ও মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বুধবার গণভবনে আইনজীবীদের সঙ্গে ইফতারে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

পবিত্র রমযান মাসে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে ইফতার করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে ধারাবাহিকতায় বুধবার আইনজীবীদের সঙ্গে ইফতার আয়োজনে উপস্থিত হয়ে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।

Banglabid

প্রধানমন্ত্রী বিভিন্ন টেবিল ঘুরে তাদের খোঁজ-খবর নেন।  বার কাউন্সিলের আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা জয়লাভ করায় অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তৃতাও করেন তিনি।

আইনজীবীদের অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা তাদের আগামী দিনগুলোতেও বিজয়ের এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘আপনাদের বিজয় বলে যে ঐক্যবদ্ধ থাকলে আমরা জয়ী হতে এবং যেকোন পরিস্থিতি মোকাবেলা করতে পারি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে অন্যায় ও অবিচারের কোন স্থান হবে না। জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা একটি মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মুক্ত দেশ গঠন করতে চাই।’

Reneta

বাংলাদেশ যে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে তা যেন কোনভাবেই ব্যাহত না হয় সে কথাও দৃঢ়ভাবে উল্লেখ করেন তিনি।

কানাডায় শুরু হতে যাওয়া জি-সেভেন সামিটে বাংলাদেশের উন্নয়ন, রোহিঙ্গা সংকট বিশ্বনেতাদের সামনে তুলে ধরবেন বলে জানান প্রধানমন্ত্রী। ইফতারের আগে দেশ ও জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT