চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদক নিষিদ্ধের দাবিতে হাজার হাজার নারীর অভিনব প্রতিবাদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৮ অপরাহ্ন ৩০, জানুয়ারি ২০১৯
আন্তর্জাতিক
A A

মাদকের কারণে পারিবারিক নির্যাতনের শিকার হওয়া কর্নাটকের হাজার হাজার নারী সমবেত হয়েছেন ব্যাঙ্গালুরুতে। মাদকের উৎপাদন, বন্ধ ও মদ পান বন্ধের দাবি জানিয়েছেন তারা।

এনডিটিভি জানায়, শাড়ি পড়ে পায়ে হেঁটে প্রায় ২০০ কিলোমিটার পথ পারি দিয়ে বুধবার সকালে রাজধানী ব্যাঙ্গালুরুর মাল্লেশ্বারামে সমবেত হন তারা। কর্নাটকের প্রত্যন্ত গ্রাম থেকে এসেছেন হাজার হাজার নারী। রাজ্য সরকারের কাছে মাদক বন্ধের দাবি জানায় তারা।

বাল্লারি থেকে এসেছেন গৃহবধু আমবিকা। মাদকাসক্ত স্বামীর হাতে নিয়মিতই মার খেতে হয় তাকে। তিনি বলেন, আমি স্বামীর হাতে নির্যাতিত হয়ে আসছি। স্বামী প্রতিদিন মদ পান করে। সে আমার কাছে ভীতিকর হয়ে উঠেছে। আমি মরে যাচ্ছি।

তিনি বলেন, আমি এখানে অন্যদের সঙ্গে প্রতিবাদ করতে এসেছি এবং মৃত্যু পর্যন্ত প্রতিবাদ করে যাবো। আমি এর জন্য মরতেও প্রস্তুত। আমি স্বাধীনভাবে বাঁচতে চাই।আমার সঙ্গে স্বামী কী আচরণ করে এসব নারী তার সাক্ষী।

এই কর্মসূচির প্রধান সমন্বয়ক স্বর্ণা ভাট বলেন, প্রায় চার হাজার নারী এখানে সমবেত হয়েছেন। আমরা মাদকের উৎপাদন, বিক্রি এবং ব্যবহার সম্পূর্ণরুপে বন্ধ চাই। তবে এখন পর্যন্ত কোন রাজনীতিবিদ আমাদের সঙ্গে দেখা করতে আসলেন না। এতো সংখ্যক নারীর প্রতিবাদের জন্য এটা অসম্মানের।

তবে কিছু জনপ্রিয় ব্যক্তির সমর্থনও পেয়েছেন এসব নারী। তাদের মধ্যে রয়েছেন শতবর্ষী মুক্তিযোদ্ধা এইচ এস দোরেস্বামী, নাট্য ব্যক্তিত্ব ও অভিনেত্রী অরুন্ধতী নাগ।

Reneta

দোরেস্বামী বলেন, তাদের সমর্থন করার জন্য অসংখ্য কারণ রয়েছে। তাদের সঙ্গে কথা বলতেই তিনি সেখানে সমবেত হয়েছেন।

এসব নারীর কর্মশক্তিতে মুগ্ধ হয়ে অরুন্ধতী নাগ বলেন, আমি মনে করি প্রত্যন্ত এলাকার নারীরা যে কতটা ‍নিরুপায়, এটি তারই নমুনা মাত্র। আমি প্রতিবাদ জানাতে অনেক দেরি করে ফেলেছি। তাদের দিকে দেখুন। কতটা কষ্ট পেলে হাজার হাজার নারী ১০ দিন আগে তাদের ঘরবাড়ি ছেড়েছেন, পায়ে হেঁটে এসেছেন, দিনে দুই বেলা খাচ্ছেন, মাটিতে ঘুমাচ্ছেন। তাদের স্বামীরা তাদের আটকায়নি। আমি আপনাদের অভিবাদন জানাই।

তিনি বলেন, আমি আশা করি এটি ভিত্তি রচিত হলো। আমরা তাদের পালে কিছুটা হাওয়া দিতে পারি এবং সরকারকে যেন বোঝাতে পারি যে এটি একটি সামাজিক সমস্যা। আমরা যদি এটি চলতে দেই তাহলে ভারত গরীব হয়ে পড়বে।

Jui  Banner Campaign
ট্যাগ: কর্নাটকভারতমাদক
শেয়ারTweetPin

সর্বশেষ

বিজয়ের শেষ সিনেমার মুক্তি নিয়ে স্বস্তি, তবে…

ফেব্রুয়ারি ১০, ২০২৬

জাতীয় নির্বাচন ও গণভোট বিষয়ে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

দ্বিধাহীন চিত্তে আপনার ভোটাধিকার প্রয়োগ করুন: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বছরের প্রথম সেন্সর সার্টিফিকেট পেল ইমপ্রেসের যে ছবি

ফেব্রুয়ারি ১০, ২০২৬

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে জেতালেন সেইফার্ট-অ্যালেন

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT