চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাইলফলক থেকে ২৮ রান দূরে মুশফিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৩ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

মরুর বুকে এশিয়া কাপে দারুণ এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে মুশফিকুর রহিম। তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে পাঁচ হাজার ওয়ানডে রান ছোঁয়ার অপেক্ষায় তিনি। মি. ডিপেন্ডেবলের দরকার আর মাত্র ২৮ রান।

শুক্রবার দুবাইয়ে ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচেই মাইলফলক ছুঁয়ে ফেলায় চোখ থাকবে দারুণ ফর্মে থাকা এ ডানহাতি ব্যাটসম্যানের। বাংলাদেশ সময় বিকাল ৫.৩০ মিনিটে মাঠে গড়াবে ম্যাচ।

প্রথম বাংলাদেশি হিসেবে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তামিম ইকবাল। পরে ছাড়িয়ে যান ৬ হাজারও। এ বাঁহাতি ওপেনার টাইগার জার্সিতে ১৮৩ ম্যাচে ১৮১ ইনিংসে করেছেন ৬৩০৭ রান। ১৯০ ম্যাচ খেলা সাকিব আল হাসান ১৭৯ ইনিংসে করেছেন ৫৪৬৫ রান।

তামিম ও সাকিবের পর এবার মুশফিক পাঁচ হাজার রানের মাইলফলক ছোঁয়ার অপেক্ষায়। ১৮৮ ম্যাচে ১৭৪ ইনিংস খেলে মিডলঅর্ডারে বাংলাদেশের ব্যাটিং ভরসা করেছেন ৪৯৭২ রান।

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১৫০ বলে ১৪৪ রানের ক্যারিয়ারসেরা ইনিংস খেলেছেন মুশফিক। পাঁজরে চোট থাকায় বৃহস্পতিবার গ্রুপপর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে তাকে বিশ্রামে রাখা হয়।

ভারতের বিপক্ষে সুপার ফোরের প্রথম ম্যাচে ফেরার কথা মুশফিকের। ভারত ম্যাচকেই মাইলফলক স্পর্শের মঞ্চ বানাতে পারেন কিনা সেটিই এখন দেখার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এশিয়া কাপ-২০১৮মুশফিকুর রহিম
শেয়ারTweetPin

সর্বশেষ

এলজিইডির প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর

মে ১২, ২০২৬

শান্ত’র মনে হয়েছে আরও ভালো ব্যাটিং করতে পারতেন

মে ১২, ২০২৬

ড্র কিংবা হারের কথা ভাবিনি, জয়ের লক্ষ্যে খেলেছি: শান্ত

মে ১২, ২০২৬

টেস্ট চ্যাম্পিয়নশিপ: পাকিস্তানকে টপকে ছয়ে বাংলাদেশ

মে ১২, ২০২৬

অশ্রুসিক্ত বিদায়, মায়ের কবরে সমাহিত আতাউর রহমান

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT