অমর একুশে গ্রন্থমেলা-২০১৮ উপলক্ষে প্রকাশ হয়েছে মাইদুর রহমান রুবেলের ব্যতিক্রমী ছোটগল্প সংকলন কন্যারাশি। সম্পূর্ণ ভিন্ন মেজাজের ১২টি গল্প বিভিন্ন বয়সী পাঠকের কথা বিবেচনা করে লিখেছেন রুবেল। গল্পগুলোতে এই সমাজের মানুষের চরিত্র ফুটে উঠেছে।
কন্যারাশি প্রকাশ করেছে মেরিট ফেয়ার প্রকাশন। প্রচ্ছদ করেছেন আক্কাস খান।
কন্যারাশি প্রসঙ্গে লেখক রুবেল বলেন, ‘মানব মনের টানাপোড়ন, দ্বন্দ্ব-সংঘাত, প্রেম-বিরহসহ সমাজ ব্যবস্থার নানা অসংগতি উঠে এসেছে গল্পগুলোতে। মানব মনের গতিপ্রকৃতি আর বিভিন্ন রসায়নের সংমিশ্রণে তৈরি হয়েছে এসব গল্পের পটভূমি। শব্দচয়ন এবং গল্পের নিখুঁত বুনন মুগ্ধ করবে পাঠকদের। কোন গল্প পড়ে হাসবেন কোন গল্প পড়ে চোখের কোণে অজান্তেই জল চলে আসবে। কোন গল্পে হারিয়ে যাবে অতীতের আবেগময় জীবনে। গল্পের শিরোনামগুলো হলো- ভালোবাসার কাছে আসা, যন্ত্রণা সমগ্র, বডি স্প্রে, বেদনা বিলাস, কন্যারাশি, ঈশ্বরের কাছে খোলা চিঠি, কবজ, ম্যারেজ কার্ড, সানগ্লাস, টানাপড়েন, অ-পদার্থ বিজ্ঞান ও বিবর্ণ জীবন।।
পেশায় সাংবাদিক মাইদুর রহমান রুবেল অবসর সময়ে করেন লেখালেখি । তার গল্পে তৈরি হয়েছে নাটক বডি-স্প্রে। লেখকের উল্লেখযোগ্য বই টেলিভিশন সংবাদ ও সাংবাদিকতা, ভূতের রাজ্য, দুষ্টু ভূতের কাণ্ড, ফ্রেন্ড রিকোয়েস্ট ইত্যাদি। সম্পাদিত বই হন্টেড এক্সক্লুসিভ ও সায়েন্স ফিকশন এক্সক্লুসিভ । নিয়মিত সম্পাদনা করেন সাহিত্য বিষয়ক পত্রিকা কালস্রোত ভূত বিষয়ক পত্রিকা ভূত ডট কম। লেখালেখির জন্য বেশ কিছু পুরস্কারও পেয়েছেন প্রতিশ্রুতিশীল এই লেখক।








