চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহামারি মোকাবিলায় তরুণদের দক্ষতা জরুরী: পরিকল্পনামন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৫ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২১
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, মহামারি মোকাবিলায় আজকের তরুণদের প্রয়োজনীয় দক্ষতা অর্জন করা জরুরী।

‘বিশ্ব যুব দক্ষতা দিবস’ উপলক্ষে ১৫ জুলাই ‘গেট ফিউচার রেডি: নিড ফর স্কিলস’ শীর্ষক এক অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও গ্রামীণফোন।

পরিকল্পনামন্ত্রী বলেন, গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এবং নিয়ত পরিবর্তনশীল চাকরির বাজারের কারণে তরুণদের দক্ষতা বৃদ্ধি করা এখন সময়ের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। দক্ষতার উন্নয়ন তরুণদের সম্ভাবনা উন্মোচনে এবং সবার জন্য সমৃদ্ধ আগামীতে তাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তুলবে।

তরুণদের আধুনিক দক্ষতা উন্নয়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহব্বান জানান। মন্ত্রী আরও বলেন, দেশকে আধুনিকায়নের লক্ষ্যে সরকার প্রতিজ্ঞাবদ্ধ এবং এজন্য সবার সাথে একসাথে কাজ করবে।

এর আগে গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান ‘গেট ফিউচার রেডি: নিড ফর স্কিলস’ বিষয়ে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন। যেখানে তিনি কোভিড-১৯ ও কোভিড-১৯ পরবর্তী বিশ্বে তরুণদের সক্ষম হওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতার ওপর আলোকপাত করেন।

তিনি আরও উল্লেখ করেন, বৈশ্বিক মহামারি সৃষ্ট স্বাস্থ্য ও আর্থ-সামাজিক সঙ্কটের মধ্যে তরুণরা কীভাবে বেড়ে উঠছে।

Reneta

তিনি বলেন, “তরুণদের প্রাধান্য নিশ্চিত করার মাধ্যমে এবং ভবিষ্যতে তাদের নেতৃস্থানীয় পর্যায়ে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সকল দক্ষতার উন্নয়নে সহায়তা দিয়ে দেশের সম্ভাবনা উন্মোচনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তরুণদের দক্ষতার উন্নয়ন এবং বর্তমানের প্রযুক্তিগত বিপ্লবকে ত্বরাণ্বিত করা আমাদের কোভিড পরবর্তী যুগে নানা চ্যালেঞ্জ মোকাবিলায়, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ পরবর্তী আমাদের প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে এবং দেশের ২০৪১ রূপকল্প বাস্তবায়নে সহায়তা করবে।”

এছাড়াও গ্রামীণফোনের প্রধান নির্বাহী তরুণদের ক্ষমতায়নে নিজেদের নিরলস প্রচেষ্টার অংশ হিসেবে মাস্টারক্লাস সিরিজের ঘোষণা দেন।

ভবিষ্যতের প্রস্তুতিতে তরুণদের বিভিন্ন দক্ষতার প্রয়োজনীয়তা নিয়ে সক্ষমতা বাড়াতে ঈদুল আযহার পরে এ মাস্টারক্লাস সিরিজের উন্মোচন করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পরিকল্পনামন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রোববার ১৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির প্রবীণ নেতা মিজানুর রহমান সিনহা মারা গেছেন

মে ১৬, ২০২৬

দক্ষিণ এশিয়ার সবচে’ বড় স‍্যুট ফ‍্যাক্টরি বাংলাদেশের অনন্ত গ্রুপের

মে ১৬, ২০২৬

জাবিতে প্রক্টর অফিসে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

মে ১৬, ২০২৬

কালো মানিকখ্যাত বিশুদ্ধ ব্ল্যাক বেঙ্গল ছাগলের কৃত্রিম প্রজননে সরকারের উদ্যোগ

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT