চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা নিয়ন্ত্রণে কিছু ব্যর্থতার কথা জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫২ অপরাহ্ণ ২০, অক্টোবর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসা লোকজনের সঠিক কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে বলে নতুন করে জোর পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও)। ইউরোপ ও উত্তর আমেরিকায় করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে সোমবার ডব্লিওএইচও এ কথা বলেছে। 

সংস্থার নির্বাহী পরিচালক ও জরুরি চিকিৎসক মাইকেল রায়ান উত্তরাঞ্চলীয় হ্যাম্পশ্য়ায়ারে সংক্রমণ হার বেড়ে যাওয়া প্রসঙ্গে কঠোর পদক্ষেপ বাস্তবায়ন ব্যর্থতাকে দায়ী করেছেন। জেনেভা থেকে ভার্চুয়াল প্রেস কনফারেন্সে তিনি এসব জানান।

তিনি বলেন, নিশ্চিত সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসা প্রত্যেক ব্যক্তিকে উপযুক্ত সময়ের জন্যে অবশ্যই কোয়ারেন্টাইন বাস্তবায়ন করতে হবে। পদ্ধতিগতভাবে কোথাও এ কোয়ারেন্টাইন মানা হচ্ছে বলে আমি মনে করি না। এ কারণে সংক্রমণের ধারা বেড়ে যাচ্ছে।

রায়ান আরো বলেন, জাতিসংঘ স্বাস্থ্য সংস্থার ইউরোপ অঞ্চলের ৪৮টি দেশের অর্ধেকেরও বেশিতে গত এক সপ্তাহে সংক্রমণ হার ৫০ শতাংশেরও বেশি বেড়েছে। তবে আশার কথা হলো মৃত্যু ও মারাত্মক অসুস্থতার হার চলতি বছরের প্রথম দিকের মতো উচ্চ নয়। এখন তরুণরা অনেক বেশি আক্রান্ত হচ্ছে। চিকিৎসায় তারা সুস্থও হয়ে উঠছে।

সংস্থা প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস সংক্রমণ রোধে সম্মিলিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরেই আমরা করোনার বিরুদ্ধে লড়াই করছি। কিন্তু আশার কথা হলো আমরা যদি সম্মিলিত পদক্ষেপ নেই তাহলে সংক্রমণ কমিয়ে আনতে পারবো।

Reneta

এদিকে বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা চার কোটি ছাড়িয়ে যাওয়ার প্রেক্ষাপটে সংস্থাটি বলছে, মানব শরীরে ৪২টি টিকার পরীক্ষা চলছে। এর মধ্যে ১০টি পরীক্ষার তৃতীয় ও চূড়ান্ত ধাপে রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসবিশ্ব স্বাস্থ্য সংস্থা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টানা বৃষ্টি ও উজানের ঢলে ৬ নদীর পানি বিপৎসীমার ওপরে

জুলাই ১০, ২০২৬

ঢাকাসহ ১৪ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা 

জুলাই ১০, ২০২৬

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT