চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহান ক্রিকেট প্রশাসকের মৃত্যুতে শোকাচ্ছন্ন ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৮ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০১৫
স্পোর্টস
A A

মহান ক্রিকেট প্রশাসক জগমোহন ডালমিয়ার মৃত্যু ভারতজুড়ে এক শোকাবহ শূন্যতার সৃষ্টি করেছে। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিংবদন্তী ক্রিকেটাররাসহ নানা ক্ষেত্রের তারকারা শোক প্রকাশ করেছেন।

সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতি এবং আইসিসির সাবেক সভাপতির চলে যাওয়াকে বিশাল ক্ষতি অভিহিত করে তার আত্মার শান্তি কামনা করা হয়।

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এক টুইটার বার্তায় জগমোহন ডালমিয়ার প্রয়াণে আন্তরিকভাবে শোক প্রকাশ করেন। ডালমিয়া বাঙালি না হলেও পশ্চিম বঙ্গের ক্রিকেটের সঙ্গে তার ছিলো হৃদয়ের সম্পর্ক। ভারতীয় বোর্ডেও তিনি পশ্চিম বঙ্গকে প্রতিনিধিত্ব করতেন। আর রাষ্ট্রপতি প্রণব মুখার্জিও পশ্চিম বঙ্গের মানুষ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ডালমিয়ার মৃত্যুতে তার পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বিসিসিআই সভাপতির আত্মার চিরশান্তি কামনা করেন।

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি), ভারতের ক্রিকেট কিংবদন্তী শচিন টেন্ডুলকার, অনিল কুম্বলে ছাড়াও বর্তমান ও সাবেক ক্রিকেটাররা গভীর শোক জানিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জগমোহন ডালমিয়াডালমিয়াবিসিসিআইবিসিসিআই সভাপতিভারতীয় ক্রিকেট বোর্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

মে ৪, ২০২৬

পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো নিরঙ্কুশ জয়ের পথে বিজেপি

মে ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে একদিনে সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যু

মে ৪, ২০২৬

কেন্দ্রে যেতেই রাজকে দেখে ‘চোর চোর’ স্লোগান!

মে ৪, ২০২৬

বাফুফের ন্যাশনাল ট্রায়ালে ইয়েস কার্ড পেলেন ৩৬ জন

মে ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT