চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মশা নিয়ন্ত্রণে এখনই ব্যবস্থা নিতে হবে

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৯:০৫ অপরাহ্ন ১৮, ফেব্রুয়ারি ২০২০
সম্পাদকীয়
A A
ডেঙ্গু জ্বর-মশা

গত বছর রাজধানীসহ সারাদেশে ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতির কথা মাথায় রেখে এবার স্থানীয় সরকার মন্ত্রণালয় আগে থেকেই মশা নিয়ন্ত্রণে কাজ করছে বলে দাবি করেছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। গত রোববার এক সংবাদ সম্মেলন করে তিনি জানান: মশার উপদ্রব যাতে সহ্য করতে না হয়, সেজন্য আগে থেকেই পদক্ষেপ নেয়া হয়েছে। মশা মারার ওষুধও মজুদ আছে যথেষ্ট পরিমাণ।

স্থানীয় সরকারের পাশাপাশি ঢাকার দুই সিটি করপোরেশনও নিজেদের মতো করে মশার বিরুদ্ধে আগেভাগে প্রস্তুতি ও কার্যক্রম শুরুর কথা জানিয়েছে। নগরবাসীকে তারা আশ্বস্ত করে বলছে, এরই মধ্যে পুরো বছর ধরে মশক নিধনের কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে। তাই এবার ডেঙ্গুর প্রাক-মৌসুম, মূল মৌসুম আর মৌসুম-পরবর্তী সময়ে কাজ করতে সহজ হবে।

মশার বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং দেশের সবচেয়ে বড় দুই সিটি করপোরেশনের এমন সাজ সাজ রবের মধ্যেই বিভিন্ন গণমাধ্যমে মশার উপদ্রবের খবর উঠে আসছে। বিশেষ করে রাজধানী ঢাকায় ফেব্রুয়ারির শুরুতে শীত কমার পর একটু একটু গরমের শুরুতে মশার দল তাদের উপস্থিতি জানান দিচ্ছে। বিশেষ করে সন্ধ্যার পর দরজা-জানালা খোলা রাখাই দায় হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে সিটি করপোরেশনের পক্ষ থেকে মশক নিধনে কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। গতবছরের মতো নানা প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে তার প্রতিফলন নেই।

তাই নগরবাসীর শঙ্কা এখনই মশার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নিলে গতবছরের পরিস্তিতি ফিরে আসতে পারে। তাদের এই শঙ্কা মিথ্যাও নয়, কেননা আগের বছরে আমরা দেখেছি, পর্যাপ্ত ওষুধ থাকার পরও মশা নিয়ন্ত্রণে রাখা যায়নি। এমনকি পরে জানা গেছে, সেই ওষুধ ছিল মেয়াদোত্তীর্ণ। সেই ভুলের পুনরাবৃত্তি আর হবে না-সেটাই সবার চাওয়া।

সবচেয়ে বড় বিষয় হলো, শুধু ‍ওষুধ মজুদ করলেই হবে না; তা ছিটানোর ব্যবস্থাও করতে হবে। তবেই না মশার বিরুদ্ধে এগিয়ে থাকা যাবে। পাশাপাশি মানুষকেও তাদের বাসা-বাড়ি, ফুলের টব, ছাদের বাগান, পানির ট্যাঙ্ক, এসি-ফ্রিজে জমা পানি পরিস্কার করতে হবে। শুধু সরকার বা সিটি করপোরেশনের দিকে চেয়ে থাকলে চলবে না; নিজেরও এগিয়ে আসতে হবে।

আমরা মনে করি মশার বিরুদ্ধে মাঠে নেমে যাওয়ার এখনই সময়। না হলে অনেক দেরি হয়ে যেতে পারে। কেননা কার্যকর ও সমন্বিত পদক্ষেপ ছাড়া মশার বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হওয়া সম্ভব না।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এডিসএডিস মশাঢাকা উত্তর সিটি করপোরেশনঢাকা দক্ষিণ সিটি করপোরেশনদুই সিটি করপোরেশনমশাসম্পাদকীয়সিটি করপোরেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

এপ্রিল ১৭, ২০২৬

চাঁদা না পেয়ে দোকানদারকে ছুরিকাঘাতে হত্যা: ঘাতক আটক

এপ্রিল ১৭, ২০২৬
ছবি; সংগৃহীত

‘অপারেশন সিন্দুর’ পরবর্তী উত্তেজনা প্রশমনে ভারত ও পাকিস্তানে গোপন বৈঠক অনুষ্ঠিত

এপ্রিল ১৭, ২০২৬

“টাইম ১০০” তে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব নেতৃত্বে বাংলাদেশের নতুন অবস্থান

এপ্রিল ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এপ্রিল-মে মাসে জ্বালানি ঘাটতির আশঙ্কা নেই: জ্বালানি প্রতিমন্ত্রী

এপ্রিল ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT