চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মন্দিরে হামলাকারীই ইতালীয় নাগরিক হত্যাচেষ্টায় জড়িত’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫২ পূর্বাহ্ণ ১৮, ডিসেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

দিনাজপুরের কাহারোলে ইসকন মন্দিরে বোমা হামলার ঘটনায় আটক শরিফুল ইসলাম ইতালীয় নাগরিক ডা. ফাদার পিয়েরো পারোলারিকে গুলি করে হত্যা চেষ্টায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছে।

দিনাজপুর অতিরিক্ত চীফ জুটিশিয়াল আমলি আদালতে শরিফুল ইসলামকে (২৫) হাজির করা হলে ওই ঘটনায় জড়িত বলে স্বীকার করে সে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক বজলুর রশিদ সাংবাদিকদের জানান, শরিফুল ইসলামকে ৩ দফা রিমান্ডে নেয়ার পর সে ইতালীয় নাগরিককে হত্যা চেষ্টায় জড়িত থাকাসহ বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। সে জেএমবির একজন প্রশিক্ষণপ্রাপ্ত ক্যাডার। তার বাড়ী গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায়। 

Banglabid

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর দিনাজপুরের কাহারোল উপজেলার ইসকন মন্দিরে ধর্মীয় সভা চলাকালে রাত সাড়ে ৮টায় ঘটে বোমা হামলা ও গুলি বর্ষণের ঘটনা। এতে দু’জন আহত হয়।

উপস্থিত জনতা একটি মোটরসাইকেলসহ শরিফুলকে আটক করে। পরের দিন মোসাব্বির আলম খন্দকার (২২) নামে আরও এক দুর্বৃত্তকে বীরগঞ্জ সিংড়া বন এলাকা থেকে আটক করা হয়। 

এর আগে, গত ১৮ নভেম্বর ইতালীয় নাগরিক ডা. ফাদার পিয়েরো পারোলারিকে গুলি করে হত্যার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিদেশী নাগরিক খুনবিদেশী হত্যামন্দিরে বোমা হামলামন্দিরে হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা, চাঁদাবাজিতে কঠোর ব্যবস্থা

আগস্ট ১৬, ২০২৬

‘খুব বেশি দূরে চিন্তা করছি না’— যে কারণে পা মাটিতেই রাখছেন শান্ত

আগস্ট ১৬, ২০২৬

ট্রেনে ‘ব্লেড হাতে হামলা’ করে অভিনেত্রী গ্রেপ্তার, যা জানা গেল

আগস্ট ১৬, ২০২৬

ভূমিকম্পের ৪ দিন পর ধ্বংসস্তূপে মিলল জীবিত ৩ বছরের শিশু

আগস্ট ১৬, ২০২৬

‘বিশ্ব ক্রিকেটকে একটা ভালো বার্তা দিতে পেরেছি’

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT