চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মনোনয়ন পেলে পদত্যাগ করবেন অ্যাটর্নি জেনারেল

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
২:১৫ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০১৮
আদালত, রাজনীতি
A A

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মুন্সীগঞ্জ-২ (টঙ্গীবাড়ী-লৌহজং) আসনে মনোনয়নপত্র কিনেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দলীয় মনোনয়ন পেলে অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করবেন তিনি।

এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম চ্যানেল আই অনলাইনকে বলেন: ‘মুন্সীগঞ্জ-২ আসনের জনগণ তাদের প্রার্থী হিসেবে আমাকে দেখতে চায়। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের জন্য কাজ করে এসেছি। তাদের পাশে থেকেছি। শনিবার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মুন্সীগঞ্জ-২ (টঙ্গীবাড়ী-লৌহজং) আসনের জন্য মনোনয়নপত্র কিনেছি। আশা করছি আমি দলীয় মনোনয়ন পাবো।’

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার পদে থেকে নির্বাচনে অংশ নিতে আইনি কোন বাধ্যবাধকতা আছে কিনা? এমন প্রশ্নের জবাবে মাহবুবে আলম বলেন: ‘এ পদে থেকে নির্বাচন করতে আইনি বাধা নেই। তবে আমি যদি মনোনয়ন পাই তাহলে কোনো ধরনের বিতর্কের উর্ধ্বে থাকতে অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করব।’

এ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলিকে টপকে দলীয় মনোনয়ন পাবার ব্যাপারে আপনি কতটা আশাবাদী? এ প্রশ্নে মাহবুবে আলম বলেন: ‘আমি আশাবাদী যে আমি মনোনয়ন পাবো। কারণ, ‘সে’ প্রথমবার সংরক্ষিত আসনে এমপি হয়েছিল। আর দ্বিতীয়বার পার্টির গণজোয়ারে সে এমপি হয়।

‘তবে এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। এবার আমি দলীয় মনোনয়ন পেলে মুন্সীগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হব বলে শতভাগ আশাবাদী।’

২০০৯ সাল থেকে অ্যাটর্নি জেনারেলের পদে থাকা মাহবুবে আলম বিগত কয়েক বছর ধরে মুন্সীগঞ্জ-২ আসনের রাজনীতিতে সক্রিয় হন। এসময় বিভিন্ন সামাজিক রাজনৈতিক অনুষ্ঠানের মাধ্যমে তিনি চষে বেড়িয়েছেন নিজ নির্বাচনী এলাকা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাটর্নি জেনারেলমাহবুবে আলমমুন্সীগঞ্জসংসদ নির্বাচনসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

জুন ৩, ২০২৬

ফোর্বসের ৩০ এশিয়া তালিকায় বাংলাদেশি তরুণী নাফিরা

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন নিঃসঙ্গ মায়ের মৃত্যু ও আমাদের নৈতিক পরাজয়

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী

জুন ৩, ২০২৬

প্রতিটি মানুষের কথা চিন্তা করে আগামী বাজেট দেয়া হবে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

জুন ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT