চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মনে রেখো’ ছবির বাজেট কত?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৩ অপরাহ্ণ ২০, আগস্ট ২০১৮
বিনোদন
A A

চিত্রনায়িকা মাহিয়া মাহি ও কলকাতার নায়ক বনি সেনগুপ্ত অভিনীত ‘মনে রেখো’ ছবিটি ঈদুল আজহা উপলক্ষে দু’দিন পর মুক্তি পেতে যাচ্ছে। এ ছবির মাধ্যমে প্রথমবার মাহি-বনি জুটি বেঁধেছেন। দেশের শীর্ষস্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠান হার্টবিট প্রডাকশন হাউজ নির্মাণ করেছে ‘মনে রেখো’। মুক্তির দু’দিন আগে ‘মনে রেখো’ নিয়ে নতুন কিছু তথ্য জানালেন হার্টবিট প্রডাকশন হাউজের কর্ণধার ও ছবির প্রযোজক তাপসী ফারুক।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন: ‘মনে রেখো’ যৌথ প্রযোজনায় নির্মাণ করতে চেয়েছিলাম। দু’দেশ থেকে শিল্পীদের নির্বাচন করি সেভাবেই। ছবির পরিচালকের কথা মত (ওয়াজেদ আলী সুমন) আগাই। কিন্তু শুটিং শুরুর ঠিক আগে বুঝতে পারি, যেসব শর্ত ও নিয়মকানুন আছে তাতে যৌথ প্রযোজনায় ছবি নির্মাণ কষ্টসাধ্য।

‘সেজন্য যৌথ প্রযোজনা বাদ দেই। এরপর এককভাবে মনে রেখো-তে বিনিয়োগ করি। এজন্য ছবির বাজেট তুলনামুলক বেশি। এই ছবির বাজেট প্রায় ৩ কোটি ২০ লাখ টাকা। বনি আর মাহি দুজনই স্টার। তারা তাদের প্রাপ্য পারিশ্রমিক নিয়েছে।’

এই প্রযোজক বলেন: এছাড়া বাংলাদেশ ও কলকাতার আরও শিল্পী আছেন, যাদের শিডিউল নিতে হয়েছে চড়া মূল্যে। নেপালের এক্সক্লুসিভ লোকেশনে ৪টি গানের শুটিং হয়েছে। সেখানে ৭০ জন বিদেশি ব্যাকআপ ড্যান্সার ছিল। গানগুলোর কোরিওগ্রাফি করেছেন বলিউডের আদিল শেখ। চার গানে তার চাহিদামতো পারিশ্রমিক দিয়েছি। এছাড়া মাহি, বনি, জয়ীর পোশাক ডিজাইনার অভিষেককে দিতে হয়েছে অনেক।

তাপসী ফারুক বলেন: চারটি গান তৈরি ও রেকর্ডিং খরচ হয়েছে। শিল্পীদের যাতায়াত, বনির হোটেল ভাড়া সবকিছুতে টাকা ঢেলেছি। এর বাইরে অত্যাধুনিক ক্যামেরা, শুটিং, প্রডাকশন, ভিএফএক্স, সম্পাদনা, গ্রাফিক্স, কালার, চিত্রনাট্য, নির্মাতার পারিশ্রমিকসহ আরও অনেক খরচ হয়েছে।

সেগুলো সঙ্গত কারণে বলতে চাইলেন না নায়ক শাকিব খান অভিনীত ফুল অ্যান্ড ফাইনাল, লাভ ম্যারেজ, মনের জ্বালা, মনে প্রাণে আছো তুমি, আমার প্রাণের প্রিয়ার মতো সুপারডুপার হিট ছবির এই প্রযোজক।

Reneta

তাপসী ফারুক বলেন: হার্টবিট সবসময় বিগ বাজেটে ছবি নির্মাণ করে। ভালো কাজ উপহার দেয়ার জন্য হার্টবিটের বিশ্বাসযোগ্যতা রয়েছে। ভালো ছবি বানাতে হার্টবিট কখনও কার্পণ্য করে না। সেজন্য আমার সব ছবির বাজেট বেশি থাকে। আর যৌথ প্রযোজনায় না করে এককভাবে প্রযোজনা করায় বাজেট বেশি লেগেছে।

তিনি বলেন: ‘মনে রেখো’ একেবারে এই সময়কার স্টাইলিশ গল্পের ছবি। শুটিং লোকেশন, কস্টিউম, গান, গল্প সবকিছুতেই আধুনিকতার ছোঁয়া। হার্টবিট ছবি বানায় ‘আউট অব প্যাশন’। তাই দর্শকদের কাছে পৌঁছে দেয়ার আগে শতভাগ সিওর থাকি যেন ছবিটা যেন মনের মতো হয়। মনে রেখো দেখলে দর্শক বুঝতে পারবে এর বাজেট আসলে কেমন।

‘মনে রেখো’ পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। মাহি-বনি ছাড়াও এতে অভিনয় করেছেন মিশা সওদাগর, জয়ী, তুলিকা, বিশ্বজিৎ। রোববার ছবিটি সেন্সর বোর্ড থেকে আনকাট মুক্তির অনুমতি পেয়েছে।

ছবির প্রযোজক তাপসী ফারুক জানান: মুক্তির জন্য হল বুকিং চলছে। নায়িকাদের মধ্যে মাহির ছবির আলাদা দর্শক আছে, বনিও বেশ পরিচিত এদেশে। হার্টবিটের ছবির মান ভালো। হল মালিকদের আগ্রহ রয়েছে ‘মনে রেখো’ নিয়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বনিবনি সেনগুপ্তমনে রেখোমাহিলিড বিনোদনশাকিব খানহার্টবিট প্রডাকশন
শেয়ারTweetPin

সর্বশেষ

সুইজারল্যান্ডের বিপক্ষে কখনও হারেনি আর্জেন্টিনা, দুই ইতিহাস গড়ার পথে সুইসরা

জুলাই ১১, ২০২৬

ইংল্যান্ডের ৬০ বছরের অপেক্ষার অবসান নাকি ইতিহাস গড়বে নরওয়ে

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাইফেলধারী ইসরায়েলিদের হাতে ঘণ্টার বেশি আটকে ছিলেন মার্কিন কংগ্রেসম্যান

জুলাই ১১, ২০২৬

ইংল্যান্ড-নরওয়ে লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT