চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মনসুর-মান্নারা জেনেশুনে বিষ পান করেছে: কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৫ অপরাহ্ন ৩০, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A

আওয়ামী লীগ ছেড়ে দেওয়া নেতারা ঐক্যফ্রন্টে গিয়ে জেনেশুনে বিষ পান করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন: তারা তো আওয়ামী লীগেই ছিলেন। তাদের হৃদয়ের রক্তক্ষরণ থাকবে। তারা তো জেনে শুনে বিষ পান করেছেন। সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে হাত মিলিয়েছেন এটা তাদের দীর্ঘদিন তাড়িত করবে।

আওয়ামী লীগে ছেড়ে ঐক্যফ্রন্টে যোগ দেওয়া সুলতান  মোহাম্মদ মনসুর, মাহমুদুর রহমান মান্না, অধ্যাপক আবু সাইয়িদদের উদ্দেশে তিনি একথা বলেন।

শুক্রবার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

এসময় কাদের বলেন: আমাদের ভুল-ত্রুটি থাকতে পারে। কিন্তু আমাদের রাজনীতি বাংলাদেশের মাটি ও মানুষের রাজনীতি। আমরা মানুষের মাঝে আছি। তাই ক্ষমতায় না থাকলেও পালিয়ে যাব না। এ দেশেই জন্ম, এদেশেই আমরা মরবো। যে শপথ নিয়েছিলেন বঙ্গবন্ধু।

তিনি বলেন: আমরা ভুল হলে সংশোধন করে নেই। ভুল হলে সংশোধনের সৎ সাহস শেখ হাসিনার আছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার মনোনয়নপর্ব শেষে দেওয়া হবে বলে এসময় জানান দলের সাধারণ সম্পাদক।

Reneta

তিনি বলেন: মনোনয়ন পর্ব শেষে ইশতেহারের বিষয়ে আমরা পদক্ষেপ নেব। সম্ভবত বঙ্গবঙ্গবন্ধু আন্তজার্তিক সম্মেলন কেন্দ্র কিংবা কৃষিবিদ ইন্সটিটিউটে ইশতেহার প্রকাশ হতে পারে। নির্বাচনী ইশতেহারে ‘দিন বদলের অভিযান, অদম্য বাংলাদেশ’ গ্রামীন উন্নয়নগুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে।

আওয়ামী লীগের মনোনয়ন এখন চূড়ান্ত হয়নি বলে জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন: এবার দলের মনোনয়নের ক্ষেত্রে রাজনীতিকরাই বেশী প্রাধান্য পেয়েছে। গতবারের চেয়ে এ সংখ্যা আরও বেড়েছে। সাবেক ছাত্র নেতা যারা তৃণমূল থেকে এসেছে তাদের আমরা মনোনয়ন দিয়েছি।

সর্বমোট আসন সংখ্যার মধ্যে ১৬ থেকে ১৭ জন ব্যবসায়ী মনোনয়ন পেয়েছেন। এ ছাড়া ৪০ জনের কাছাকাছি মুক্তিযোদ্ধা, আর নতুন মুখ ৫০ এর কোঠা ছুঁতে পারে বলে আমাদের কাছে মনে হচ্ছে।

অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনের আগে নিশ্চিত করে বলা যাবে না, কে বিদ্রোহী প্রার্থী। তবে কেউ দলের সিদ্ধান্তের বাহিরে গিয়ে বিদ্রোহী হলে তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে।

আসন ভাগাভাগি নিয়ে মহাজোটে ক্ষোভ রয়েছে কিনা এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন: ‘কিছু ক্ষোভ তো থাকতেই পারে। এত বড় মহাজোট। এখানে তো ক্ষোভ-বিক্ষোভ কিছু হবেই। সেই ক্ষোভ প্রশমিতও আমরা করবো। কিন্তু প্রত্যাহার পর্যন্ত যাদের ধৈর্য্য থাকবে না তাদের জন্য ব্যবস্থা আছে।’

Jui  Banner Campaign
ট্যাগ: অধ্যাপক আবু সাইয়িদওবায়দুল কাদেরমাহমুদুর রহমান মান্নাসুলতান মোহাম্মদ মনসুরসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

চলতি বিশ্বকাপে সর্বোচ্চ সংগ্রহ গড়ে ওমানকে হারল আয়ারল্যান্ড

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগ্রহীত

সন্দীপ চক্রবর্তী হতে পারেন বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিই পড়াবেন নতুন মন্ত্রিসভার শপথ: মন্ত্রিপরিষদ সচিব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভারত-পাকিস্তান মহারণ: পরিসংখ্যান কী বলছে

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT