চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মধ্যরাতে মারদাঙ্গা ‘নোলক’ ঝলকে হাজির হবেন শাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৫ অপরাহ্ন ০৩, মার্চ ২০১৮
বিনোদন
A A
‘নোলক’ চলচ্চিত্রের প্রথম লুক

‘নোলক’ চলচ্চিত্রের প্রথম লুক

শাকিব খানের ‘নোলক’ ঝলক চলছেই। পঞ্চম লুকে এবার মধ্যরাতে মারদাঙ্গা ভূমিকায় অবতীর্ণ হবেন তিনি। ৪ মার্চ প্রথম প্রহরে দেখা যাবে শাকিব খানকে। এর ঠিক এক মাস আগে ৪ ফেব্রুয়ারি নোলক ছবির সর্বশেষ লুক প্রকাশ পেয়েছিল।

পঞ্চম লুক প্রসঙ্গে ছবির প্রযোজক সাকিব সনেট চ্যানেল আই অনলাইনকে জানান, এমন মারদাঙ্গা লুকে আগে কেউ শাকিব খানকে দেখেননি এটি নিশ্চিত করে বলতে পারি। এপ্রিলে ছবিটির টিজার প্রকাশ পাবে বলে জানান সনেট। নোলক ছবির চতুর্থ লুকে বাহারী শাড়ি আর চশমায় লাস্যময়ী ঢংয়ের ববিকে পেছন দিকে ডাক দেওয়া চকমকে শার্টে ঝকমকে মটরসাইকেলে চড়া ছিলেন শাকিব খান।

‘নোলক’ এর সর্বশেষ প্রকাশিত চতুর্থ লুক এ শাকিব খান-ববি

১৩ ডিসেম্বর দ্বিতীয় এবং ৩১ ডিসেম্বর ‘নোলক’ চলচ্চিত্রের তৃতীয় লুক প্রকাশ পায় ছবিটির অফিসিয়াল ফেসবুক পেইজে। এর আগে ছবির শুটিং শুরুর ছয় দিনের মাথায় গত ৭ ডিসেম্বর প্রকাশ পায় ছবির ফার্স্ট লুক। যেখানে হেডলাইট জ্বালানো বাইকে স্টাইলিশ ভঙ্গিতে বুড়ো আঙ্গুল তুলে রঙ্গিন চশমা পড়া শাকিব খান একাই ছিলেন।

১ ডিসেম্বর থেকে হায়দরাবাদের রামুজি ফিল্ম সিটিতে ছবিটির শুটিং শুরু হয়। বর্তমানে ছবির শুটিংয়ের প্রায় ৮০ ভাগ শেষ হয়েছে। পরিচালক রাশেদ রাহা চ্যানেল আই অনলাইনকে বলেন, এ মাসের শেষ দিকে বাকী কাজের শুটিং হবে।’ এদিকে চতুর্থ লুক প্রকাশ প্রসঙ্গে ছবির প্রযোজক সাকিব সনেট চ্যানেল আই অনলাইনকে বলেন, চলচ্চিত্রটির প্রতি নেটিজেনদের আগ্রহ ধরে রাখতেই আমাদের এ প্রচারণা।

চলচ্চিত্রটিতে বাইক রেসের দৃশ্য আছে। বি হ্যাপি এন্টারটেইনমেন্ট এর প্রযোজনায় চলচ্চিত্রটির জন্য ৫০ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছেন শাকিব খান। ফেরারী ফরহাদের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপে চলচ্চিত্রটি পরিচালনা করছেন রাশেদ রাহা। এটি নির্মাতার প্রথম চলচ্চিত্র। চলচ্চ্রিতটিতে আরো অভিনয় করেছেন তারিক আনাম খান, নিমা রহমান, মৌসুমী, ওমর সানী, শহীদুল আলম সাচ্চু, রেবেকা, রজতাভ দত্ত (ভারত) প্রমুখ।

Jui  Banner Campaign
ট্যাগ: নোলকববিশাকিব খান
শেয়ারTweetPin1

সর্বশেষ

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ভারতের কৌশল সম্পর্কে ‘ধারণা’ আছে বাংলাদেশের

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শনিবার দিনাজপুরসহ তিন জেলা সফরে তারেক রহমান

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT