চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মধ্যপ্রাচ্যে বাংলাদেশের ছবির প্রচার ও প্রসারে ‘মিডিয়া মেজ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৩ অপরাহ্ণ ২৬, মার্চ ২০১৮
বিনোদন
A A

প্রবাসীদের কল্যাণে মধ্যপ্রাচ্যে তৈরি হয়ে আছে বাংলা সিনেমার জন্য একটি বিরাট বাজার। আর সেখানে বাংলাদেশের চলচ্চিত্রের প্রচার ও প্রসারে তৈরি হয়েছে দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান মিডিয়া মেজ। ঢাকার নিকেতনে অবস্থিত থ্রি হুইলারস লিমিটেড-এর অফিসে স্বাধীনতা দিবসের বিকেলে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে মিডিয়া মেজ-এর উদ্দেশ্য আলোচনা করে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। কেক কাটার পর পারস্পরিক সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন মিডিয়া মেজ-এর ৩জন পার্টনার চলচ্চিত্র পরিচালক দীপংকর দীপন, দুবাইয়ে কর্মরত ইঞ্জিনিয়ার জনাব পাভেল এবং জিয়াউর রহমান। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্প উদ্যোক্তা ড. কামরুল হাসান, দুরন্ত টিভির অনুষ্ঠান প্রধান, নাট্য নির্দেশক মোহাম্মদ আলী হায়দার, চলচ্চিত্র পরিচালক শিহাব শাহিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা কামাল রাজ, নাট্য পরিচালক শহীদ উন নবী এবং শুভ্যানুধায়ী বন্ধু ও  সাংবাদিকগণ।

‘মিডিয়া মেজ’ দুবাই ভিত্তিক একটি প্রতিষ্ঠান। যেটি তৈরী হয়েছে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের চলচ্চিত্রের প্রচার ও প্রসারে কাজ করার জন্য। মধ্যপ্রাচ্যে বাংলাদেশের চলচ্চিত্র সম্প্রসারণই এর লক্ষ্য। কারণ বর্তমান সময়ে চলচ্চিত্র বাজারের প্রসার না হলে সুষ্ঠু কারিগরি মানের বাংলাদেশি সিনেমা নির্মাণ অসম্ভব প্রায়। তাই মিডিয়া মেজের সঙ্গে জড়িত মানুষেরা মনে করছেন, বর্তমানে যেভাবে বাংলাদেশি চলচ্চিত্রহসমূহ সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে পরিবেশিত হচ্ছে তাতে বাংলাদেশের প্রযোজনা সংস্থা সত্যিকারের লাভের মুখ দেখছে না। এই চিত্রটির পরিবর্তন ঘটিয়ে মিডিয়া মেজ নিজস্ব বিপণন কৌশল প্রয়োগ করে এমন একটি পরিবেশনা পদ্ধতির চর্চা করতে চায় যেন বাংলাদেশে সিনেমার প্রযোজক – পরিচালক গণ দৃশ্যমান ন্যায্য লভ্যাংশ লাভ করতে করতে পারেন। এর পাশাপাশি বিভিন্ন ধরণের ফিল্ম বিষয়ক উদ্যোগ ও অন্যান্য কার্যক্রম করার পরিকল্পনা আছে।

সোমবার বিকালে ‘মিডিয়া মেজ’ নিয়ে বক্তারা জানান: মধ্যপ্রাচ্যের সবগুলো দেশেই রয়েছে বিপুল পরিমাণ বাংলাদেশী প্রবাসী, যাদের মধ্যে রয়েছে একটি চমৎকার সৌহাদ্যপূর্ণ পরিবেশ। দেশপ্রেম তাদেরকে একটি অদৃশ্য বন্ধনে আবদ্ধ করে রেখেছে। তাদের মধ্যে কারো কারো পেশাগত অথবা ব্যবসা ক্ষেত্রে সাফল্য বাংলাদেশি হিসাবে গর্ব করার মত। বাংলাদেশের উন্নয়নে এই সফল প্রবাসীরা কাজ করতে চায়। তাদের বিনিয়োগের জন্য একটি সম্ভাবনাময় পথ দেখানো ও তাদের বিনিয়োগকে বাংলাদেশের ভিজ্যুয়াল মিডিয়া ইন্ড্রাস্ট্রিতে প্রকৃত অর্থে কাজে লাগানোর মাধ্যমে ‘মিডিয়া মেজ’ বাংলাদেশের সাংস্কৃতিক উন্নতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে চায়।

বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক দীপংকর দীপন ও দুবাইতে বসবাসরত ইঞ্জিনিয়ার শাহরিয়ার পাভেল ও জিয়াউর রহমান মিলে গড়ে তোলা এই প্রতিষ্ঠানটি সামনে বাংলাদেশের চলচ্চিত্র সহ অন্যান্য মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব দরবারে ব্র্র্যান্ডিং করার দৃপ্ত অঙ্গীকার ব্যক্ত করে অনুষ্ঠানে। সেই সাথে মধ্যপ্রাচ্যে নিয়মনীতি শিথীল করে প্রগতিশীলতার যে হাওয়া বইতে শুরু করেছে- সেই সুযোগকে কাজে লাগিয়ে মিডিয়া মেজ মধ্যপ্রাচ্যে বাংলাদেশের সাংস্কৃতিক অবস্থান আরো সুদৃঢ় করতে চায়।

যেসব ক্ষেত্রে কাজ করবে মিডিয়া মেজ:
পুরো মধ্যপ্রাচ্যে বাংলা সিনেমার প্রসার, প্রচারণা ও পরিবেশনা। সংযুক্ত আরব আমিরাতের দুবাইসহ অন্যান্য চলচ্চিত্রের প্রিমিয়ার শোয়ের আয়োজন করা।

Reneta

চলচ্চিত্র প্রযোজনা। এক্ষেত্রে পূর্ণদৈর্ঘ্য ফিচার ফিল্ম থেকে শুরু করে স্বল্পদৈর্ঘ্য, প্রামাণ্য চলচ্চিত্র ইত্যাদি।

বিনিয়োগ সংযোগ। ভিজ্যুয়াল মিডিয়া সম্ভাবনাময় প্রজেক্ট সমূহকে বিনিয়োগকারীর কাছে উপস্থাপন এবং বিনিয়োগ সম্ভাবনা তৈরী করা।

শুটিং সহায়তা ও ইভেন্ট। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শুটিংয়ে আগ্রহী বাংলাদেশী প্রযোজনা টিমের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা। সেই সাথে বিদেশের মাটিতে বাংলাদেশের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা।

নিরাপদ শ্রমবাজার নিশ্চিত করণে বিভিন্ন সচেতনতা মূলক কার্যক্রম হাতে নেয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা অ্যাটাকদীপংকর দীপনমোস্তফা কামাল রাজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

নিকলী হাওরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

জুলাই ১১, ২০২৬

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT